ব্রেকিং নিউজ

চট্টগ্রামে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

সোমবার, ২৩ মার্চ, ২০১৫

রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪.কম

Arrest

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ঝাউতলা এলাকা থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার ভোররাতে চট্টগ্রাম বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, শাহজামাল প্রকাশ বোমা দিলিপ (৩২) এবং তাজুল ইসলাম রণি (২৮)।

তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং একটি চাপাতি। গ্রেফতারকৃতরা বিএনপি কর্মী বলে বিজিবি জানিয়েছে।

চট্টগ্রাম বিজিবির অপারেশন অফিসার মেজর তানভীর সিটিজিবার্তা২৪.কম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউতলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা চলমান হরতাল অবরোধে বিভিন্ন নাশকতামুলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তাদের পুলিশের কাছে হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করে।

About admin