ব্রেকিং নিউজ

গুগলের ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগার

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫

সিটিজিবার্তা২৪.কম

গুগলের ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগার

গুগলের ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগার

আইটি ঃ আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৪৪তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিন থেকে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছিল মহান বিজয়। সে বিজয়ে বিশ্ব মানচিত্রে ঠাঁই করে নেয় স্বাধীন বাংলাদেশ। আমাদের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন এ স্বাধীনতা। প্রতি বছর স্বাধীনতা দিবস আমাদের জীবনে আসে নতুন প্রেরণা নিয়ে।

পৃথিবীর সব বড় বড় দিনগুলোতে গুগল তাদের লোগো পরিবর্তন করে। এটাকে ডুডল বলে। আমাদের স্বাধীনতা দিবসও এখন পৃথিবীর একটা আন্তর্জাতিক দিবস। পৃথিবীর কোটি কোটি মানুষ এখন জানবে আমাদের স্বাধীনতা সম্পর্কে। আমরা যারা নিয়মিত গুগল ব্যবহার করি তারা প্রায়ই চমত্কৃত হই এর মূল লোগোর পরিবর্তিত রূপ দেখে। এই পরিবর্তিত রূপের সাথে একটা সুনির্দিষ্ট গল্প-ও থাকে।

সম্ভবত গুগল-ই প্রথম বড় ব্র্যান্ড যারা এতটা স্বাধীনতা নিয়ে নিজেদের লোগোর রূপ পরিবর্তন করে। গুগল তার এই কাজটির একটা নাম-ও দিয়েছে ‘ডুডল’। ১৯৯৮ সালের মাঝামাঝি থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য ডুডল তৈরী করে গুগল পৃথিবীর অনেক ঘটনার কথা আমাদের সামনে তুলে ধরেছে।

গুগল ডুডল-এর বিষয়বস্তুতে আছে বিশ্বের ইতিহাস পরিবর্তনে যারা বিভিন্ন অবদান রেখেছেন জন্ম বা মৃত্যু দিন, ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন দেশের জাতীয় দিবস ইত্যাদি।
আরও জানতে দেখুন এখানে- https://www.google.com/doodles

About admin