বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪.কম
ঢাকা : ২৫ মার্চের দিবাগত রাতে পাকিস্তানী সৈন্যদের হাতে গ্রেফতার হওয়ার আগ মুহুর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।
বুধবার দিবাগত রাত ১২ টার দিকে জয় তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
জয় তার স্ট্যাটাসে বঙ্গবন্ধু এবং সকল মুক্তিযোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে স্বাধীনতা দিবসে দেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper
