বৃহস্পতিবার ২৬ মার্চ ২০১৫ সিটিজি বার্তা ২৪.কম প্রতিবেদক, টেকনাফ : টেকনাফের নাফ নদী থেকে বৃহস্পতিবার ভোরে ৭৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিকসন চৌধুরী বলেন ,” ভোরে কোস্টগার্ড সদস্যরা শাহপরীর দ্বীপ নতুনপাড়ায় নাফ নদীতে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৭৮ হাজার পিস উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার বাজার মূল্য দুই কোটি টাকার বেশি”।
এ সময় পাচারকারীরা ইয়াবা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
Ctgbarta24.com 24 hours Online News Paper