ব্রেকিং নিউজ

চট্টগ্রাম পতেঙ্গা শিবির সভাপতিসহ আটক ৬

CTG-NEWS_thereport24 শনিবার ২৮ মার্চ ২০১৫, সিটিজি বার্তা ২৪.কম প্রতিবেদক, চট্টগ্রাম  : চট্টগ্রাম বন্দরসহ তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পতেঙ্গা শিবির সভাপতি ফজলুর রহমানসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পতেঙ্গা ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পতেঙ্গা থেকে ফজলুরকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বন্দরের বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

এদিকে গত ২২ ফেব্রুয়ারি এ পরিকল্পনার প্রধান, শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে, অপারেশনাল প্রধান হিসেবে ফজলুর রহমানের নাম প্রকাশ করে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও ১৪ জন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।