ব্রেকিং নিউজ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একটি দল

POLICE শনিবার ২৮ মার্চ ২০১৫, সিটিজি বার্তা ২৪.কম প্রতিবেদক, ঢাকা  : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল ঢাকা ত্যাগ করেছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের সূত্রে জানা যায়  , বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দারফুর সুদান মিশনে ব্যানএফপিইউ-১ কন্টিনজেন্ট প্রতিস্থাপনের  উদ্দেশে শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

তিনি আরও জানান, পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামীম দলটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতিসংঘ মিশনে গমনকারী দলটিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১ হাজার ৩৭৬ জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।