১০ এপ্রিল শুক্রবার ২০১৫, সিটিজি বার্তা ২৪.কম প্রতিবেদক : নির্দিষ্ট শর্টকোডের মাধ্যমে ভ্যালু অ্যাডেড সার্ভিস সেবা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি’র অনুমোদন নিয়ে, কনটেন্ট তৈরি করে এসএমএসের মাধ্যমে মোবাইল ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে কনটেন্ট প্রোভাইডাররা।
কিন্তু, সেবামূলক এ ব্যবসার লভ্যাংশ নির্ধারণে মোবাইল ফোন অপারেটররা চরম অনিয়মের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ কনটেন্ট প্রোভাইডারদের। অবশ্য, দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন অস্বীকার করছে এ অভিযোগ।
প্রায় এক যুগ আগে বাংলাদেশে শুরু হয় ভ্যালু অ্যাডেড সার্ভিস সেবা। মোবাইল ফোন অপারেটরদের সহায়তায় দেশব্যাপী ছড়িয়ে দেয়া এ সেবার প্রধান কারিগর কনটেন্ট প্রোভাইডাররা। গ্রাহকদের কাছে নিউজ অ্যালার্ট, ভর্তি তথ্য, কৃষি তথ্য, স্পোর্টস আপডেট, ওয়েলকাম টিউনসহ বিভিন্ন কনটেন্ট পৌঁছে দিলেও এসব বাবদ অর্জিত চার্জ ভাগাভাগির ক্ষেত্রে মোবাইল ফোন অপারেটররা ঠকাচ্ছেন বলে অভিযোগ কনটেন্ট প্রোভাইডারদের।
Ctgbarta24.com 24 hours Online News Paper