ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে গুলি, নিহত ১

রোববার, ১২ এপ্রিল, ২০১৫

নিউজ সিটিজিবার্তা২৪.কম

United_States_America

আন্তর্জাতিক ডেস্ক ঃ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনে শনিবার বিকেলে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের ওই ভবনে এরপর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

রয়টার্সের খবরে জানানো হয়, পুলিশ দাবি করেছে, এটি আত্মহত্যার ঘটনা। নিহত ব্যক্তি পুরুষ না নারী, এটি তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেনি। হুমকির বিষয়টি ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ।

সিএনএন-এর খবরে জানানো হয়, ক্যাপিটল পুলিশের মুখপাত্র কিম্বারলি স্নাইডার এটিকে আত্মহত্যার ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, শনিবার বিকেলে ক্যাপিটল ভবনের পশ্চিম প্রান্তে কয়েকটি গুলির শব্দ শোনার পর পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলে যাওয়া অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরাও এটিকে আত্মহত্যার ঘটনা বলে সমর্থন করেন। ভবনের পশ্চিম প্রান্তে পাওয়া একটি সন্দেহজনক বস্তু নিয়ে তদন্ত করছে ক্যাপিটল পুলিশ।

তথ্যসূত্র : সিএনএন।

About admin