ব্রেকিং নিউজ

চট্টগ্রামে নতুন জঙ্গি সংগঠনের ৩ জনকে আটক করে র‌্যাব

2015-04-13 13.13.12 ১৩ এপ্রিল সোমবার ২০১৫, নিজস্ব প্রতিবেদক, সিটিজি বার্তা ২৪.কম, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী তিন জঙ্গি নেতাকে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আটক করেছে র‌্যাব। এরা নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা গ্রুপ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।


অভিযানে ৫টি একে ২২, ৫টি বিদেশী পিস্তল, ১৫টি ম্যাগাজিন এবং কয়েক হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের কোতোয়ালি, আকবর শাহসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

এরআগে গত ২১ ফেব্রুয়ারি বাঁশখালি থেকে ৫ জন, ২৮ ফেব্রুয়ারি হালিশহর থেকে ৩ জন, ৯ ফেব্রুয়ারি হাটহাজারি থেকে ১২ জনসহ এখন পর্যন্ত এই সংগঠনের মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৭ অধিনায়ক মিসতাউদ্দিন আহমেদ বলেন, ‘চট্টগ্রামের কোতোয়ালি, আকবর শাহসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি একে ২২, ৫টি বিদেশী পিস্তল, ১৫টি ম্যাগাজিন এবং কয়েক হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এরা একটি নতুন জঙ্গিগোষ্ঠি। এদের সামরিক গ্রুপের নাম এসএইচবি।’