মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
টেকনাফ প্রতিনিধি ঃ ইয়াবার টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশী এবং সময় থাকতে মাদক ব্যবসা পরিহার করে হালাল ব্যবসায় মনোনিবেশ করার জন্য সকলকে আহ্বান জানান সংসদ সদস্য আব্দুর রহমান বদি ।
টেকনাফের হ্নীলা পানখালী ওসিকদারপাড়ায় ৩কোটি টাকা ব্যায়ে দীর্ঘ ৯কি: মি: নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সদস্য উপরোক্ত আহ্বান করেন।
তিনি বলেন, টেকনাফের প্রতিটি এলাকাকে পর্যায়ক্রমে বিদ্যুতায়নের আওতায় আনা হবে। লেচুয়াপ্রাং ও আব্দু জাব্বার সিকদারসড়ক শীঘ্রই উন্নয়নের মাধ্যমে এলাকার চেহারা পাল্টিয়ে দেওয়া হবে। হারাম খাওয়ার প্রয়োজন নাই-ঘুষ দেওয়ার ও দরকার নাই ।
ইউপি মেম্বার হোছাইন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম.ইউনুছ বাঙ্গালী, পল্লীবিদ্যুতের (ডিজিএম) ডেপুটি জেনারেল ম্যানেজার বলাই মিত্র, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এইচ কে আনোয়ার সিআইপি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আলম বাহাদুর, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, উপজেলা জাপা সভাপতি শফিক আহমদ বিকম, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খোকন,সমাজ সেবক মাঈন উদ্দিন চৌধুরী ও অন্যান স্থানীয় নেতৃবৃন্দ ।
টেকনাফের হ্নীলায় ৪শত ৫৬ জন পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।