মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
আল আরাফাত ঃ জামায়াতের সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদের ফাঁসির রায়ের রিভিউর জন্য আগামীকাল সকালে আবেদন করবেন তার আইনজীবীরা।
মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তার আইনজীবী শিশির মনির। তবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ছুটিতে থাকায় এ মুহূর্তে রিভিউর শুনানি হওয়া সম্ভব হবে না বলেও প্রত্যাশা করেন মুজাহিদের আইনজীবী।
এর আগে এদিন বিকেল ৩টায় জামায়াতের এ নেতার সাথে কারাগারে সাক্ষাৎ করতে যান তার ৪ আইনজীবী। প্রায় ১ ঘণ্টা পরে বাইরে বের হন তারা। গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদরে মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। এরপর তা মুক্তিযুদ্ধে নিরীহ বাঙালি হত্যাকারী, মানবতাবিরোধী মুজাহিদকে পড়ে শোনানো হয়।
নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে পারবে আসামি পক্ষ। সে অনুযায়ী ১৫ অক্টোবর রিভিউ আবেদন করার শেষ তারিখ।
এদিকে বুধবার রায়ের বিরুদ্ধে রিভিউ করার কথা জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আইনজীবী।