বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার চট্টগ্রামের কৃতি সন্তান তামিম ইকবালের সঙ্গে বিপিএল সিলেট দলের কর্মকর্তার দুর্ব্যবহারের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়েছে।
আজ বুধবার বিকাল ৩টিয় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে এ সমাবেশ ও মানবনন্ধন কর্মসূচি পালন করা হবে।
প্রতিবাদ সমাবেশে চট্টগ্রামের ক্রীড়ামোদি, সংগঠক, খেলোয়াড়, কোচ, ক্রীড়া একাডেমি, ক্রীড়া সংস্থা, সাংবাদিক, গুনীজনসহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক বিসিবি পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রতিষ্ঠাতা সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।

One thought on “তামিমের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ আজ”