‘লতিফকে ঝাড়ু পেটা করে বন্দরনগরী ছাড়া করা হবে’

শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

'লতিফকে ঝাড়ু পেটা করে বন্দরনগরী ছাড়া করা হব'

চট্টগ্রাম সিনিয়র ক্লাবে সংসদ সদস্য এম এ লতিফের বিচারের দাবিতে জাগ্রত ছাত্র যুব জনতার আয়োজিত সংবাদ সম্মেলন| ছবি: সিটিজিবার্তা২৪ডটকম

চট্টগ্রাম : বঙ্গবন্ধুর ছবি বিকৃতির দায়ে আগামী ১৭ মার্চের মধ্যে এম এ লতিফের বিচার দাবি করে, অন্যথায় তাকে ঝাড়ু পেটা করে বন্দরনগরী ছাড়া করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্র যুব জনতার আহবায়ক এ এস এম জাহিদ হোসেন।

শনিবার দুপুর ১টায় চট্টগ্রাম সিনিয়র ক্লাবে লতিফের বিচারের দাবিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাগ্রত ছাত্র যুব জনতার অহবায়ক এ এস এম জাহিদ হোসেন বলেন,‘আগামী ৫ মার্চ পর্যন্ত জাতির জনকের প্রতিকৃতি জালিয়াতের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ চলবে নগরীর ৪১টি ওয়ার্ডে এবং আগামী ১৭ মার্চ জাতির জনকের জন্মদিনের পূর্বেই প্রতিকৃতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে এ কুলাঙ্গার লতিফকে ঝাড়ু দিয়ে পিটিয়ে নগর ছাড়ার মতো কঠিন কর্মসূচি নিবে চট্টগ্রামের লক্ষ লক্ষ বঙ্গবন্ধু প্রিয় জনতা।’

লতিফ ভাড়া বাসা থেকে কিভাবে ৭ বছরে ৫০ কোটি টাকার ফ্লাটে থাকেন এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ লতিফ কুলাঙ্গার প্রথমবার সাংসদে যাওয়ার পূর্বে থাকতেন ১০ হাজার টাকা দামের ভাড়া বাসায় কিন্তু গত ৭ বছরের মাথায় আলাউদ্দিনের কোন আশ্চর্য্য প্রদীপের ঘষায় বর্তমানে চট্টগ্রামের বিলাসবহুল এলাকা খুলশীতে ৫০ কোটি টাকার ফ্লাটে থাকেন! কিভাবে দেশ ছাড়াও বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে।’

এসময় সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে তার বৈধ ও অবৈধ সম্পত্তি হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবি জানানো হয়।

লতিফকে সংসদ থেকে বের করে দিতে স্পীকারের প্রতি অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কুলাঙ্গার লতিফ কিভাবে আজও সংসদে আশেপাশে ঘোরাফেরা করে। স্পিকারের কাছে অনুরোধ পাকিস্তানি এ প্রেতাত্মাকে সংসদ থেকে বহিস্কার করা হউক। কোনোভাবে যাতে বঙ্গবন্ধুর আদর্শে গড়া দেশের সংসদে তাকে বসতে না দেয়া হয়।’

পুলিশ প্রশাসনের ভূমিকা দুঃখজনক দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা পুলিশ প্রশাসনের এক অভাবনীয় দুঃখজনক ভূমিকা লক্ষ করছি। জাতির জনকের বিকৃত প্রতিকৃতি চারদিন ধরে নগরীতে প্রদর্শন হলেও পুলিশ প্রশাসন রহস্যজনকভাবে নিরব ছিলো।’

তারা এ বিকৃতি ছবি সরানোর কোনো উদ্যোগ গ্রহণ করেননি বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাহবুবুল আলম সুমন, এম আর আজিম শফুউদ্দিন আহমেদ চৌধুরী ও নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুসহ প্রমুখ।

সিটিজিবার্তা২৪ডটকম/এমকে

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আত্ববিশ্বাসী টাইগারদের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান... মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪ডটকম ভারত-নিউজিল্যান্ডের লড়াইয়ের মাধ্যমে ওয়ার্ল্ড টি-টুয়েন্টির পর্দা উঠেছে আজ। তবে বাংলাদেশের ...
নগরীর পতেঙ্গায় ইয়াবাসহ আটক ৪ মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর পতেঙ্গা থানা এলাকার ১৫ নং জেটি ঘাট থেকে ৪১৩ পিস ইয়াবাসহ ৪ জনকে আট...
নগরীর সদরঘাটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ঝুট ব্যবসায়ী... মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর সদরঘাট থানার কামাল গেইট এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সম...
‘গোয়েন্দাগিরি করতে গেলে অত্যাধুনিক যন্ত্রপাতি লাগে’... মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চট্রগ্রাম : জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবে এক প্রকার নখ-দন্তহীন বাঘে প...
আজ শিরোপা জিতবে কে? "দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টুয়েন্টি ক্রিকেট" ২০১৬ মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম।।  মাহাবুবুল করিম : চট্টগ্রাম বিভাগীয় ক্র...



Leave a Reply