মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
মোঃ শাহীন,টেকনাফ : আগামী ইউপি নির্বাচন সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করতে টেকনাফে ৬ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
১৫ মার্চ মঙ্গলবার বিকালে ৪ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহারছড়া ও সেন্টমাটিন ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরুল আবসার, হ্নীলা-হোয়াইক্যং ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী।
এতে বক্তব্য রাখেন, সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র নুর হোসেন (টেলিফোন), আওয়ামীলীগের সোনা আলী (নৌকা), বিএনপির সোলতান আহম্মদ (ধানের শীষ), জাতীয় পাটির মোহাম্মদ আয়াছ (লাঙ্গল), স্বতন্ত্র মোঃ ইসমাইল (আনারস), টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিএনপির জিয়াউর রহমান (ধানের শীষ), হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের এইচ কে আনোয়ার (নৌকা), বিএনপির জাফর আলম (ধানের শীষ), স্বতন্ত্র জাহির আহম্মদ (আনারস), হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী(মোটর সাইকেল), বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র মোশারফ হোসেন চৌধুরী (মোটর সাইকেল)। এছাড়া উপস্থিত ছিলেন, সাবরাং ইউপির চেয়ারম্যান প্রার্থী জাহিদ হোছাইন(মোটর সাইকেল), হামিদুর রহমান (অটোরিক্সা)। টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী জাতীয় পাটির মোহাম্মদ ইসমাঈল (লাঙ্গল), স্বতন্ত্র আব্দুর রহমান (টেলিফোন), হ্নীলা ইউপির চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র মৌঃ ফেরদৌস (মোটর সাইকেল), বাহারছড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের মৌলভী আজিজ উদ্দীন (নৌকা), বিএনপির মোঃ সেকান্দর (ধানের শীষ), জাতীয় পাটির জসিম উদ্দীন (লাঙ্গল), স্বতন্ত্র মৌলভী হাবিব উল্লাহ(আনারস), সাইফুল্লাহ (অটোরিক্সা), মোঃ রফিক উল্লাহ (চশমা), হুমায়ন কাদের চৌধুরী (ঘোড়া), সেন্টমাটিন ইউপির চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান (নৌকা), হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের ফরিদুল আলম জুয়েল (নৌকা), বিএনপির জোনায়েদ আলী চৌধুরী (ধানের শীষ)।
উক্ত মত বিনিময় সভায় বিশেষ করে সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা ক্ষমতাসীন দলের প্রার্থী বহিরাগত লোকজন ও অবৈধ অস্ত্র মজুদ করে এলাকায় প্রভাব বিস্তারের পায়তারা চালাচেছ, তাছাড়া ভোট কেন্দ্র দখল করে ভোট কারচুপির নানা অপপ্রচার চালিয়ে যাচেছ। এমনকি স্থানীয় এমপি ও ক্ষমতাশীন আওয়ামীলীগ নেতাদেও প্রভাব বিস্তার করে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এসব কেন্দ্র সমূহে প্রশাসনের কড়া নজরদারী আশা করছেন।
তবে আসন্ন ইউপি নির্বাচনে টেকনাফ উপজেলায় টেকনাফ সদর, সাবরাং, বাহারছড়া ও সেন্টমাটিনের ৪ ইউনিয়নে ২২ মার্চ এক যোগে নিবাচন অনুষ্টিত হবে। তাছাড়া আগামী ২৭ মার্চ হ্নীলা ও হোয়াইক্যং এ নির্বাচন অনুষ্টিত হবে। এদিকে নির্বাচন সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা করা হয়েছে।
