টেকনাফ সাবরাং ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী নিয়ে সংক্ষিত অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা

মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

teknaf pic-02-16-03-16নিজস্ব প্রতিবেদক, টেকনাফ : টেকনাফ সাবরাং ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী নিয়ে সংখ্যার মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা। টেকনাফ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় এমনটি অভিযোগ করছে দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।

১৫ মার্চ মঙ্গলবার বিকালে ৪ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের কাছে এ সব অভিযোগ উত্তাপন করা হয়।

এতে সাবরাং ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সোলতান আহম্মদ, জাতীয় পাটির চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আয়াছ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী মোঃ ইসমাইল ও নুর হোসেন ক্ষতাশীনদলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগের মধ্যে সাবরাং ইউনিয়নে ক্ষমতাশীন দলের প্রার্থী বহিরাগত লোকজন ও অবৈধ অস্ত্র মজুদ করে এলাকায় প্রভাব বিস্তার, ভোট কেন্দ্র দখল করে ভোট কারচুপিসহ নানা অপপ্রচার চালানো হচেছ। স্থানীয় এমপি ও জেলা আওয়ামীলীগ নেতাদের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করার পায়তারা চালাচেছ। ভোটের দিন স্বল্প সময়ে ভোট শেষ এবং উপজেলায় ভোটের বক্স নিয়ে এসে ভোট গনণা করা হবে। এমনকি ক্ষমতার প্রভাব বিস্তার করে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। তারা ভোট কেন্দ্র সমূহে প্রশাসনের কড়া নজরদারী দাবী করেছেন।

সভায় প্রধান অতিথি ইউএনও জানান, ইউপি নির্বাচন সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করা হবে। তবে কোন অপপ্রচারে কান না দিতে অনুরোধ জানায়। তাছাড়া আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে ঝুকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরী করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

টেকনাফের সুবিধা বঞ্চিত শিশুদের পূর্নবাসনের উদ্যোগ নেই... বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম জেড করিম জিয়া : বিভিন্ন সভা সেমিনারে শিশুদের অধিকার নিয়ে জোর গলায় হয়তো বলবেন ‘আজকের শিশু আগামী...
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর তিন সহোদরের লাশ উদ্ধার... বুধবার, ১৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের একদিন পর তিন সহোদরের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে তাদ...
চন্দনাইশ উপজেলায় ওমর সুলতান ফাউন্ডেশনের টি শার্ট বিতরণ... বুধবার, ১৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক : চন্দনাইশ উপজেলায় ওমর সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৯৭ তম জন্...
কুমিল্লার কোটবাড়িতে ১’শ ৪৬ ফুট উঁচুতে প্রাচীন বৌদ্ধ মন্দিরের সন্ধান... বুধবার, ১৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  কুমিল্লা : কুমিল্লার কোটবাড়িতে সমতল থেকে ১'শ ৪৬ ফুট উঁচুতে প্রাচীন বৌদ্ধ মন্দিরের সন্ধান পেয়েছে প্রত্ন...
টেকনাফে সুষ্ট ও সুন্দর ইউপি নির্বাচনের স্বার্থে চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময়... মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মোঃ শাহীন,টেকনাফ : আগামী ইউপি নির্বাচন সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করতে টেকনাফে ৬ ইউনিয়নের চেয়ারম্যা...



Leave a Reply