মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ : টেকনাফ সাবরাং ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী নিয়ে সংখ্যার মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা। টেকনাফ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় এমনটি অভিযোগ করছে দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।
১৫ মার্চ মঙ্গলবার বিকালে ৪ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের কাছে এ সব অভিযোগ উত্তাপন করা হয়।
এতে সাবরাং ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সোলতান আহম্মদ, জাতীয় পাটির চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আয়াছ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী মোঃ ইসমাইল ও নুর হোসেন ক্ষতাশীনদলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগের মধ্যে সাবরাং ইউনিয়নে ক্ষমতাশীন দলের প্রার্থী বহিরাগত লোকজন ও অবৈধ অস্ত্র মজুদ করে এলাকায় প্রভাব বিস্তার, ভোট কেন্দ্র দখল করে ভোট কারচুপিসহ নানা অপপ্রচার চালানো হচেছ। স্থানীয় এমপি ও জেলা আওয়ামীলীগ নেতাদের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করার পায়তারা চালাচেছ। ভোটের দিন স্বল্প সময়ে ভোট শেষ এবং উপজেলায় ভোটের বক্স নিয়ে এসে ভোট গনণা করা হবে। এমনকি ক্ষমতার প্রভাব বিস্তার করে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। তারা ভোট কেন্দ্র সমূহে প্রশাসনের কড়া নজরদারী দাবী করেছেন।
সভায় প্রধান অতিথি ইউএনও জানান, ইউপি নির্বাচন সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করা হবে। তবে কোন অপপ্রচারে কান না দিতে অনুরোধ জানায়। তাছাড়া আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে ঝুকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরী করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।
