শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রোববার, ২১ ফেব্রুয়ারি, ২০১৬

শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিটিজিবার্তা২৪ডটকম : অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে জাতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী ১১টা ৫৩ মিনিটে এবং রাষ্ট্রপতি ১১টা ৫৬ মিনিটে শহীদ মিনারে এসে পৌঁছান। প্রধানমন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতি এসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপাচার্য তাকে অভ্যর্থনা জানান। পরে ধীর পায়ে এগিয়ে যান শহীদ বেদির দিকে। এসময় করুণ সুরে প্রাঙ্গণজুড়ে বাজছিলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি।

এরপর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

জাতির পক্ষে পুষ্পার্ঘ্য অপর্ণের পর দলের পক্ষেও শহীদ বেদিতে দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর পর জাতীয় সংসদের স্পিকার-ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা জানাচ্ছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ৭ সোমবার, ১৪ মার্চ ২০১৬  ১৮:৪০ ঘন্টা নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম কক্সবাজারে বঙ্গোপসাগরে ফিসিং ট্রলার থেকে ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ৭ জনকে ন...
অপমানের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুমকি শিক্ষক সমিতির... সোমবার, ১৪ মার্চ ২০১৬  ১৫:৩৫ ঘন্টা নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম ঢাকা : ৮ম জাতীয় বেতনস্কেল দ্রুত কার্যকর করাসহ ২০১৫ সালের ২০ ডিসেম্বর...
গভর্নরকে জরুরি তলব, বিমানবন্দরে নেমেই যেতে হবে মন্ত্রণালয়ে... সোমবার, ১৪ মার্চ ২০১৬  ১৫:০৫ ঘন্টা রিজার্ভের অর্থ চুরির ঘটনার বিষয়ে জানতে গভর্নর ড. আতিউর রহমানকে জরুরি তলব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহি...
“রাজপথে রক্ত না দিলে সরকার পরিবর্তন সম্ভব নয়”... সোমবার, ১৪ মার্চ ২০১৬  ১৪:৫৫ ঘন্টা নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম ঢাকা : ব্যালটের মাধ্যমে আর ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই বলে হতাশা প্র...
রাস্ট্রপতি চুয়েট সমাবর্তনে সোমবার, ১৪ মার্চ ২০১৬  ১৪:৩০ ঘন্টা সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম: তৃতীয় সমাবর্তনে যোগ দিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট...



Leave a Reply