নগরীতে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার পরামর্শ চসিকের

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

csikনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম ঃ নগরীর ৪১টি ওয়ার্ডের ২৭০টি স্থানে কোরবানির পশু জবাই করার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। পরিবেশ দূষণরোধে নির্ধারিত স্থানগুলো ছাড়া অন্য কোথাও পশু জবাই না করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।

 

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন , ‘পরিবেশ দূষণরোধে এবং চট্টগ্রাম মহানগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এবারই প্রথম চসিক কোরবানি পশু জবাইয়ে জন্য স্থান নির্ধারন করে দিয়েছে। তবে নগরবাসীকে এই পরামর্শ মানতে বাধ্য করা হবে না। নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য আমরা নগরবাসীকে উদ্বুদ্ধ করবো। তবে এর ব্যাত্যয় ঘটলে প্রথম বছর হিসেবে এবার কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আগামী বছর থেকে আইনগত বিষয়টি বিবেচনায় আনা হবে।’

 

চসিকের ওয়ার্ডওয়ারি নির্ধারিত পশু জবাইয়ের স্থানগুলো হচ্ছে –

১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড : দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, রেসিডেন্সিয়াল স্কুল মাঠ, জেলা পরিষদ মাঠ, ফতেয়াবাদ কলেজ মাঠ, বালুর টাল (ফতেয়াবাদ বালিকা বিদ্যালয়ের উত্তর পাশে), আম্বিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মাঠ।

 

২ নং জালালাবাদ ওয়ার্ড : ডা. মাজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠ, বায়েজিদ বোস্তামী মাজারের সামনের মাঠ, ইমরাতু ন্নেছা সি.ক. স্কুল মাঠ, চন্দ্রনগর বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠ, বাংলাবাজার গ্রিনভ্যালি হাউজিং সোসাইটির সামনে মসজিদের মাঠ, আরেফিন নগর মসজিদের সামনের মাঠ, অক্সিজেন আলপনা কমিউনিটি সেন্টারের মাঠ, আহছানুল উলুম গাউসিয়া মাদ্রাসার মাঠ, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ, বালুছড়া বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠ, নয়াবাজার এলাকার মসজিদের মাঠ, জমাদার পাড়া মসজিদের মাঠ, উত্তর কুলগাও মসজিদের মাঠ।

 

৩ নং পাঁচলাইশ ওয়ার্ড : ওয়াজেদিয়া ঈদগাহ ময়দান, ফকিরাবাদ, হাজীপাড়া, নেজামে হামজা, ষাটঘর, চালিতাতলী, জাহানপুর, সামাদপুর, মুরাদনগর, ভোলাগঞ্জ, গুলবাগ আবাসিক এলাকা, বনানী আবাসিক এলাকা, শহীদ নগর, শীতলঝর্ণা আবাসিক এলাকা।

 

৪ নং চান্দগাঁও ওয়ার্ড : দারুল মা আরিফ মাদ্রাসা মাঠ, চান্দগাঁও আবাসিক এলাকা বি ব্লক মাঠ, গোলাম আলী নাজির বাড়ি মসজিদ মাঠ, এনএমসি স্কুল মাঠ, আল আমিন বাড়িয়া মাদ্রাসা মাঠ।

 

৫ নং মোহরা ওয়ার্ড : উত্তর মোহরা আকতার ব্রিকফিল্ড মাঠ, পশ্চিম মোহরা প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠ, মোহরা ওয়াসা গেট সংলগ্ন মাঠ, জান আলী হাট রেলওয়ে স্টেশন গোডাউন মাঠ, ইস্পাহানি কে জি স্কুল মাঠ, বিএফআইডিসি কলোনি সংলগ্ন মাঠ, হামিদচর আনার উল্লাহ শাহজী মাজার সংলগ্ন মাঠ, বিসিক এলাকা আফজল মাঝি বাড়ী জামে মসজিদ সংলগ্ন মাঠ।

 

৬ নং পূর্ব ষোল শহর ওয়ার্ড : মাজার গেট, বড় কবরস্থান, রাহাত্তারপুল, মাইজপাড়া, বলিরহাট, খরমপাড়া, বাড়ইপাড়া, ঘাসিয়াপাড়া, ওমর আলী মাতব্বর পাড়া, এক কিলোমিটার, কে বি আমান আলী রোড নুর বেগম জামে মসজিদ।

 

৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড : মোহাম্মদপুর আফজল মসজিদ সংলগ্ন মাঠ, নাজিরপাড়া সুন্নিয়া জামেয়া আহম্মদীয়া মাদ্রাসা মাঠ, হামজারবাগ শাহজাহান আ/এ, প্রধান রাস্তা, রৌফাবাদ কলোনী মাজার সংলগ্ন চত্বর।

 

৮ নং শুলকবহর ওয়ার্ড : ডা. শহীদ মুকবুল হোসেন স্কুল (পলিটেকনিক্যাল), জলিল স্কুল (পূর্ব নাসিরাবাদ), টিএন্ডটি (ষোলশহর আবাসিক), নাসিরাবাদ সিএন্ডবি কলোনি, নাসিরাবাদ সরকারি বালিকা বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়, বন গবেষনাগার, নাসিরাবাদ হাউজিং সোসাইটি মাঠ, প্রবর্তক বিদ্যাপিঠ মাঠ, আল আমিন সড়ক মিশন মাঠ (বহদ্দার হাট)।

 

৯ নং উত্তর পাহাড়লী ওয়ার্ড : সিডিএ মার্কেট চত্বর, নোয়াপাড়া, দুলালাবাদ, নেছারিয়া মাদ্রাসা মাঠ, আ. আলী নগর, ফকির তালুক, ফয়েস লেক গাড়ি পার্কিং মাঠ, লেকভ্যালি, রোজভ্যালি, আ/এ, পাহাড়তলী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ, শহীদ লেন, আকবরশাহ আ/এ, পশ্চিম ফিরোজশাহ ঈদগা মাঠ, গোল পাহাড়, জনতা কলোনি, মালী পাড়া, পূর্ব ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয় মাঠ, নাছিয়া ঘোনা, বিশ্ব কলোনি পি ব্লক মাঠ, জানারখিল, শাপলা আ/এ চত্বর, বিশ্ব কলোনি এইচ ব্লক স্কুল মাঠ, ঈগল স্টার, শান্তিনগর, ছড়ার পাড়।

 

১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড : কর্ণেলহাট নুরুল হক চৌধুরী স্কুল মাঠ, বিশ্বাসপাড়া জামে মসজিদ সংলগ্ন স্কুল মাঠ/পুকুর পাড়, সিডিএ আ/এ প্রভাতী স্কুল সংলগ্ন প্রাঙ্গণ, কুতুব বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠ, মোস্তফা হাকিম কলেজ রোড বশির মো. বাড়ি সংযোগ সড়ক মোড়, কমিউনিটি সেন্টার তথা ওয়ার্ড অফিস সংলগ্ন মাঠ।

 

১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড : লোহারপুল, কাউন্সিলর বাড়ির সামনের মাঠ, বিডিআর মাঠ, দক্ষিণ কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ফইল্যাতলী বাজার ওয়ার্ড অফিস সংলগ্ন, বিডি ফুড সংলগ্ন সাগরিকা রোড।

 

১২ নং সরাইপাড়া ওয়ার্ড : দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া খেলার মাঠ, হাজী কালা মিয়া কন্ট্রা. বাড়ি মাঠ, ইব্রাহীম খাঁন কন্ট্রা. রোডের মাঠ, হামদু মিয়া লেইন/সিগন্যাল কলোনি, পাহাড়তলী বাজার/স্টেশন কলোনি জলদা খানা, বাচা মিয়া রোড টুনু সও. মাঠ, প্রাণহরি দাশ রোড উদ্দীপন ক্লাবের পাশে, হাজী আশরাফ আলী মহসিন স্মৃতি সংসদের সামনের মাঠ, হালিশহর রোড নাজির বাড়ি, উত্তর সরাইপাড়া পিসি রোড, আশরাফ আলী রোড মাজার এর পাশের মাঠ।

 

১৩ নং পাহাড়তলী ওয়ার্ড : পাহাড়তলী কলেজ মাঠ (ওয়ার্লেস, সেগুন বাগান, ঝাউতলা,টিপিপি কলোনি), জালালাবাদ টাওয়ার এলাকা (পশ্চিম খুলশী-১,২,৩,৪ নং এলাকার জন্য), ডিজেল কলোনি মাঠ, (দক্ষিণ খুলশী আ/এ, পাহাড়িকা আ/এ, নিউ ঝাউতলা এসবি নগর ডিজেল কলোনি এলাকার জন্য), আমবাগান তরুণ সংঘ মাঠ (উত্তর/দক্ষিণ আমবাগান, ছিন্নমূল কলোনি, গিরিধারা এলাকার জন্য), প্রগতি ক্লাবের সামনে, এক্সইএন কলোনি, মাস্টার লেন, লোকো কলোনি, হাসপাতাল কলোনি এলাকার জন্য, টাইগারপাস কলোনির মাঠ, (টাইগার পাস এলাকার জন্য)।

 

১৪ নং লালখান বাজার ওয়ার্ড : টাইগারপাস প্রাইমারি স্কুলের মাঠ, মতিঝর্ণা, লালখান বাজার প্রাইমারি স্কুলের পাশে, বাঘঘোনা, বাঘঘোনা মোড়, চানমারী রোড ও হাইলেবেল রোড, কাঁচাবাজার, ডেবার পাড়, গরীব উল্লাহ সোসাইটি ৩ রাস্তার মোড়।

 

১৫ নং বাগমনিরাম ওয়ার্ড : মেহেদীবাগ সিডিএ কলোনির মাঠ, মেহেদী বাঘা সরকারি কলোনির মাঠ, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল সংলগ্ন মাঠ (কিন্ডারগার্টেন), জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন মাঠ (পূর্ব পাশে), পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি সংলগ্ন মাঠ।

 

১৬ নং চকবাজার ওয়ার্ড : নবাব অলিবেগ খা মসজিদ মোড়, চট্টগ্রাম কলেজের পশ্চিম হোস্টেল গেট সংলগ্ন সড়ক, গণি বেকারি মোড়, চন্দনপুরা বড় মসজিদ সংলগ্ন সড়ক, চকবাজার ধুপির পোলের পশ্চিম পার্শে সংলগ্ন সড়ক, কাতালগঞ্জ রোডস্থ সার্জিস্কোপ-১ হাসপাতাল সংলগ্ন সড়ক, পাঁচলাইশ আ/এ জাতিসংঘ পার্ক চতুর্পাশ, কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন সড়ক, চট্টেশ্বরী রোড গাজী শাহ মাজার মসজিদ সংলগ্ন সড়ক।

১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড : মদিনা মসজিদ সংলগ্ন মাঠ, চাঁন্দ মিয়া মুন্সি লেন সংলগ্ন মাঠ, বি এড কলেজ সংলগ্ন মাঠ ও রাস্তা, বাকলিয়া সরকারি ল্যাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ, গর্ভমেন্ট কমার্শিয়াল কলেজ মাঠ।

১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড : সেকান্দর চেয়ারম্যান ঘাটা, কমিশনার পাড়া, ওয়াইজার পাড়া, বলির হাট, বজ্রঘোনা, কালা মিয়া বাজার।

১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড : চরচাক্তাই স্কুল মাঠ, মিয়াখান নগর মোজাহেরুল উলুম মাদ্রাসা মাঠ, বৌবাজার দক্ষিণ-পশ্চিম স্কুল মাঠ, নয়া মসজিদ আমির ফোরকানিয়া মাদ্রাসা মাঠ, বেলাখান রোডস্থ রহমানিয়া স্কুল মাঠ।

২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড : সিএন্ডবি কলোনির মাঠ, নুর মো. সওদাগরের মাঠ, সমবায় কলোনির মাঠ, খলিফাপট্টি মাঠ, হাবিব ম্যানসনের মাঠ।

২১ নং জামালখান ওয়ার্ড : আশকারদীঘির পাড়স্থ শতদল ক্লাব প্রাঙ্গণ, এসএস খালেদ রোডস্থ লোক প্রশাসন প্রাঙ্গণ, লাভলেনস্থ ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, জামাল খান রোডস্থ শাহ ওয়ালি উল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গণ, রহমতগঞ্জস্থ শিশুপার্ক স্কুল প্রাঙ্গণ, রহমতগঞ্জস্থ সিএন্ডবি কলোনি প্রাঙ্গণ।

২২ নং এনায়েত বাজার ওয়ার্ড : বাটালী রোডের রেলওয়ে হাসপাতাল কলোনি স্কুলের সামনে, জুবিলী রোড এক্সিম ব্যাংকের সামনে, জুবিলী রোডে ৩ পোলের মুখে, রিয়াজুদ্দিন জুমশা মসজিদের পাশে, এনায়েত বাজার রোড, মহিলা কলেজের সামনে।

২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড : খান বাড়ীর সামনের মাঠ, পোস্তারপাড় মসজিদের সামনে, দেওয়াহাট বড় বাড়ীর মাঠ ও দিঘীরপাড় রেলগেইট, পশ্চিম সুপারীওয়ালা পাড়া মাঠ, নাজিরপুল ডা. একরামুল হকের মাঠ।

২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড : আশরাকারাবাদ বল খেলার মাঠ ও খান সাহেব আবদুল হাকিম মিয়ার স্কুল মাঠ, ওয়াপদা কলোনি মসজিদ সংলগ্ন মাঠ, কে ব্লক পাবলিক স্কুল মাঠ হলিশহর, হালিশহর রোড প্রধান সড়ক/আগ্রাবাদ এক্সেস রোড, আগ্রাবাদ শেখ মুজিব সড়ক, প্রধান সড়ক, মুহুরী পাড়া মোড় প্রধান সড়ক।

২৫ নং রামপুর ওয়ার্ড : ঈদগা বালিকা স্কুল মাঠ(প্রাইমারি), ঈদগা বড় পুকুর পাড়, মধ্য রামপুর বৈশাখী মাঠ, আমিন কন্ট্রা. রোড, ইছাক চেয়ারম্যান বাড়ি মাঠ, সবুজবাগ ফোরকানীয়া মাদ্রাসা এলাকা, এইচ ব্লক মাঠ, জে ব্লক হাউজিং এলাকা।

২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড : উত্তর হালিশহর বি ব্লক ঈদগা মাঠ, গলাচিপা পাড়া তালতলা আবদুর রশিদ সড়ক থেকে সাবের হাজীর বাড়ি পর্যন্ত, শাহজাহান বেকারি থেকে কালা চান্দের ঘাটা রেললাইন পর্যন্ত, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও মির্জা বাড়ি সড়ক পর্যন্ত, নতুন পাড়া সারের গুদাম সংলগ্ন মাঠ ও সিএসডি গোডাউনের উত্তর গেট সংলগ্ন প্রধান সড়ক।

২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড : সিডিএ আ/এ ১নং রোডস্থ বালির মাঠ, কর্ণফুলী শিশুপার্ক সংলগ্ন জাম্বুরী মাঠ, সিজিএস কলোনিস্থ খেলার মাঠ, ছোটপুল নজিরভার দরবার শরীফ মাঠ, আগ্রাবাদস্থ বাংলাদেশ ব্যাংক কলোনির নিজস্ব মাঠ।

২৮ নং পাঠানটুলী ওয়ার্ড : রশিদ বিল্ডিং চত্বর, মাতব্বর জামে মসজিদ, মতিয়ারপুল এয়ার আলী মসজিদ সংলগ্ন, নজির ভান্ডার মাজার গেট, দামুয়া পুকুর পাড় জামে মসজিদ।

২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড : রাহাত সেন্টার হতে জেনুইন বেকারির মোড় পর্যন্ত, ডিটি লেন পলাশীর মোড় থেকে পানির ট্যাংকি পর্যন্ত, ২নং গলির মুখ থেকে যুগীচাদ মসজিদ পর্যন্ত, ১নং গলির মুখ থেকে বড়ই গাছতলা ও নেংটা ফকির লেন পর্যন্ত, মরিচওয়ালা পাড়া থেকে বাদশা মিয়ার বাড়ি পর্যন্ত।

৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড : সরকারি সিটি মহিলা বিদ্যালয় মাঠ, কামাল গেটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, সিটি কর্পোরেশন বালিকা বিদ্যলয় মাঠ, স্ট্যান্ড রোড বিআইডব্লিউটিসি মাঠ, দারোগাহাট বাই লেনস্থ এমরান সড়ক পিকেসেন মাঠ।

৩১ নং আলকরন ওয়ার্ড : রেলওয়ে পুরাতন স্টেশন চত্বর রিপাবলিক ক্লাব মনোহরখালী শেঠবাড়ী সদরঘাট রোড।

৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড : এমইএস স্কুল মাঠ, কদম মোবারক মসজিদ মাঠ, লালদিঘীর মাঠ, আমানত শাহ মাজার, সেন্টপ্লাসিড স্কুল মাঠ, বদরপাতির মাজার।

৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড : ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ মাঠ, ফিরিঙ্গীবাজার কসাইখানা (জলদা), জেএমসেন স্কুল মাঠ, এয়াকুব নগর মাঠ, আবু তাহের পুতুর মাঠ।

৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড : নজু মিয়া লেন, ব্রিকফিল্ড রোড, আশরাফ আলী রোড, ইকবাল রোড, জলিলগঞ্জ।

৩৫ নং বকশির হাট ওয়ার্ড : নব নুর মসজিদ সংলগ্ন খালি জায়গা, রাজাখালী অসি মিয়া রোডের মুসলিম বেকারির সামনে খালি মাঠ, চসিক বাকলিয়া স্টেডিয়াম নোমান কলেজ রোড, আমিনুর রহমান রোড, নেয়ামত জব্বার স্বাস্থ্য কেন্দ্র মাঠ, রামজয় মহাজন লেইন, সোবহান সও. রোড, বাদশা মিয়া জামে মসজিদ, বিশ্ব রোডের পূর্ব পার্শে খালি জায়গা।

৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড : মোখলেসুর রহমান দোভাসের বাড়ির সামনে, পূর্ব গোসাইলডাঙ্গা আকতার সাহেবের বাড়ীর সামনে, কাউন্সিলর বাড়ী রহমান মঞ্জিলের সামনে, এম পি আবদুল লতিফ সাহেবের বাড়ীর সামনে, সাবেক মন্ত্রী সোলতান মিয়ার বাড়ীর সামনে, পশ্চিম নিমতলা আবু সৈয়দ সও. বাড়ীর সামনে, নিমতলা আবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যলয়ের সামনে, পূর্ব নিমতলা গফুর সও. বাড়ীর ভিতরে, মধ্য গোসাইলডাঙ্গা অদুদ ব্রাদার্সে বাড়ির ভিতরে, মধ্য গোসাইলডাঙ্গা আলী আকবর শেঠের বাড়ির সামনে।

৩৭ নং হালিশহ মুনির নগর ওয়ার্ড : আনন্দবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ফাতেমা বেগম সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠ, ইস্ট কলোনি মোহাম্মদীয়া মাদ্রাসা মাঠ, পোর্ট কলোনি স্টেডিয়াম মাঠ।

৩৮ দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ড : নিশ্চিন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠ, মেহের আফজল উচ্চ বিদ্যালয় মাঠ, আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ধুমপাড়া ঈদগা ময়দান।

৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড : লেবার কলোনি মাঠ, দক্ষিণ হালিশহর প্রাথমিক বিদ্যলয় নয়াহাট, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় তালতলা, মোহাম্মদীয়া প্রাথমিক বিদ্যালয় নারিকেল তলা, আহমদিয়া স্কুল মাঠ নিউমুরিং, ব্যারিস্টার কলেজ মাঠ নিউমুরিং।

৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড : পতেঙ্গা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মাঠ, ধুমপাড়া, মফিজুর রহমান স্কুল মাঠ মুসলিমা বাদ, হাউজিং কলোনি মাঠ হোসেন আহমদ পাড়া, পূর্ব কাটগড় বিমান বাহিনী ঘাঁটি, হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, পূর্ব মধ্যম হোসেন আহমদ পাড়া।

৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড : মাইজপাড়া, ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কার্যালয় সংলগ্ন, ডেইলপাড়া ও নাজিরপাড়া সংযোগ স্থান, ফুলছড়ি পাড়া চরপাড়া পতেঙ্গা রোডের পাশে, দক্ষিণ পাড়া পূর্ব, পশ্চিম, মধ্যম পাড়া ডুরিয়া পাড়া, মিয়াজী পাড়া (নিজাম মার্কেটের পার্শে), লালদিয়ার চর এ ব্লক, সি ব্লক, চরবস্তি, পূর্ব পশ্চিম ও বিজয় নগর স্কুল মাঠ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

এই বিভাগের আরো সংবাদ

দোহাজারী থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ এগোচ্ছে না শুধু অর্থের অভাবে... মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  চট্রগ্রাম ঃ চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ বর্তমান সরকারে...
চট্টগ্রামে ছিনতাই করতে গিয়ে দু’জনের মৃত্যু... বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  আর করিম, চট্রগ্রাম ঃ চট্টগ্রামের সদরঘাটে টাকা ছিনতাই করতে গিয়ে দু'জনের মৃত্যু হয়েছে। পরে ব...
পারকি সমুদ্রসৈকতে মদ পানে নিহত ৩ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার পারকি সমুদ্রসৈকত এলাকায় মদ পানে তিন ...
কিশোর-কিশোরীরা ভুল সঙ্গদোষে বিপদগ্রস্ত হয়ে পড়েন... শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫  সিটিজিবার্তা ২৪ ডটকম  চিকিৎসা ডেস্ক ঃ পশ্চাৎপদ মানসিকতার কারণে সন্তানের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনকে এখনো অধিকাংশ পরিবার...
চট্টগ্রাম টেস্টের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা... সিটিজিবার্তা২৪ ডট কমঃ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা থাকলেও এরই মধ্যে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি! বরাবরের মত...
চট্টগ্রামে আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ মহড়া... সমুদ্রে কৌশলগত ভাবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য পঞ্চমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নৌবাহিনী। দুই দেশের এই যৌথ নৌ মহড...
চট্টগ্রাম দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজসহ এক নারী আটক... বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ আবিদর পাড়া নামক এলাকা ...
নগরীতে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের দুই আসামিকে ফাঁসির মৃত্যুদণ্ডাদেশ... বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ম...
জিএমবি সামরিক শাখার প্রধানসহ পাঁচজন আটক... সোমবার,৫ অক্টোবর,২০১৫  সিটিজিবার্তা২৪.কম   চট্টগ্রাম: জিএমবি গোপন আস্তানায় অভিযান চালিয়ে চট্টগ্রামের সামরিক শাখার প্রধানসহ পাঁচজনকে ...
গ্রেনেড বিস্ফোরণে জেএমবির সামরিক শাখার প্রধান নিহত... মঙ্গলবার,৬ অক্টোবর,২০১৫ নিজেস্ব প্রতিবেদক,সিটিজিবার্তা২৪.কম   গতকাল  গ্রেপ্তার হওয়া  জেএমবির ‘সামরিক শাখার প্রধান’ মো. জাবেদ  বিস্ফোরক...



Leave a Reply