চট্টগ্রামে আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ মহড়া

সমুদ্রে কৌশলগত ভাবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য পঞ্চমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নৌবাহিনী।
দুই দেশের এই যৌথ নৌ মহড়া চট্টগ্রামে আজ থেকে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধজাহাজ এই মহড়ায় অংশ নেবে।

এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর মেজবাউল আজিম জানিয়েছেন, এই যৌথ মহড়ায় বিভিন্ন নৌ-কৌশল, সমুদ্রে অনুসন্ধান, দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার অভিযান এবং সমর আইনের ব্যবহার নিয়ে বিশেষ প্রশিক্ষণ হবে।তবে বাংলাদেশের অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, এটি শুধুই একটি মহড়া নয়। এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত উদ্দেশ্য রয়েছে।বিশ্লেষকদের ধারণা, সামরিকভাবে সমুদ্রে চীন ক্রমাগত শক্তিশালী হওয়ায় তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। সেজন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের কৌশল বাড়াতে চায়।সেজন্য বঙ্গোপসাগর তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

150930061718_bn_navy_press_us_office_640x360_bnnavy_nocredit

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল চার্লস উইলিয়ামএই মহড়ার সাথে চীনের চ্যালেঞ্জ মোকাবেলার কোন সম্পর্ক আছে কিনা, এমন প্রশ্নে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল চার্লস উইলিয়াম বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বঙ্গোপসাগর কৌশলগত ভাবে সমসময়েই গুরুত্বপূর্ণ।তিনি জানান, বঙ্গোপসাগর দিয়ে বাণিজ্যের সুবিধা, নৌ-চলাচল, এবং নিরাপদ সামুদ্রিক পরিবেশ বজায় রাখার জন্যই এটা গুরুত্বপূর্ণ। এই মহড়ার সঙ্গে চীনের চ্যালেঞ্জ মোকাবেলার কোন সম্পর্ক নেই, কারণ এটি গত পাঁচ বছরে ধরেই চলছে।সামরিক কৌশলগত বিষয়গুলো নিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের নৌ-কর্মকর্তারা খোলামেলাভাবে কিছু না বললেও, বেশ কয়েক বছর আগে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল, তারা তাদের সামরিক কৌশলে পরিবর্তন আনতে যাচ্ছে। যার অংশ হিসাবে ২০২০ সালের মধ্যে মার্কিন নৌবাহিনীর ৬০শতাংশ ফ্লিট এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হবে।মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা অনানুষ্ঠানিক ভাবে জানিয়েছেন, সেই লক্ষ্য অর্জনের জন্য এই মহড়া ভূমিকা রাখবে।বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা মেজবাউল আজিম বলছেন, এশিয়ার বিভিন্ন দেশের সাথেই যুক্তরাষ্ট্র নৌবাহিনী নিয়মিতভাবে এ ধরণের মহড়া করছে। এসব দেশের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ড, সিঙ্গাপুর অন্যতম।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

এই বিভাগের আরো সংবাদ

দোহাজারী থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ এগোচ্ছে না শুধু অর্থের অভাবে... মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  চট্রগ্রাম ঃ চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ বর্তমান সরকারে...
চট্টগ্রামে ছিনতাই করতে গিয়ে দু’জনের মৃত্যু... বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  আর করিম, চট্রগ্রাম ঃ চট্টগ্রামের সদরঘাটে টাকা ছিনতাই করতে গিয়ে দু'জনের মৃত্যু হয়েছে। পরে ব...
নগরীতে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার পরামর্শ চসিকের... বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম ঃ নগরীর ৪১টি ওয়ার্ডের ২৭০টি স্থানে কোরবানির পশু জবাই করার পরাম...
পারকি সমুদ্রসৈকতে মদ পানে নিহত ৩ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার পারকি সমুদ্রসৈকত এলাকায় মদ পানে তিন ...
কিশোর-কিশোরীরা ভুল সঙ্গদোষে বিপদগ্রস্ত হয়ে পড়েন... শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫  সিটিজিবার্তা ২৪ ডটকম  চিকিৎসা ডেস্ক ঃ পশ্চাৎপদ মানসিকতার কারণে সন্তানের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনকে এখনো অধিকাংশ পরিবার...
চট্টগ্রাম টেস্টের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা... সিটিজিবার্তা২৪ ডট কমঃ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা থাকলেও এরই মধ্যে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি! বরাবরের মত...
চট্টগ্রাম দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজসহ এক নারী আটক... বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ আবিদর পাড়া নামক এলাকা ...
নগরীতে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের দুই আসামিকে ফাঁসির মৃত্যুদণ্ডাদেশ... বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ম...
জিএমবি সামরিক শাখার প্রধানসহ পাঁচজন আটক... সোমবার,৫ অক্টোবর,২০১৫  সিটিজিবার্তা২৪.কম   চট্টগ্রাম: জিএমবি গোপন আস্তানায় অভিযান চালিয়ে চট্টগ্রামের সামরিক শাখার প্রধানসহ পাঁচজনকে ...
গ্রেনেড বিস্ফোরণে জেএমবির সামরিক শাখার প্রধান নিহত... মঙ্গলবার,৬ অক্টোবর,২০১৫ নিজেস্ব প্রতিবেদক,সিটিজিবার্তা২৪.কম   গতকাল  গ্রেপ্তার হওয়া  জেএমবির ‘সামরিক শাখার প্রধান’ মো. জাবেদ  বিস্ফোরক...



Leave a Reply