বাঙালি জাতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : মহিউদ্দিন চৌধুরী

শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

বাঙালি জাতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম : বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে আঘাতকারী চক্র এখনও সক্রিয়। তারা ছলে-বলে ষড়যন্ত্র করছে। এরা চিহ্নিত হয়েছে। মহান একুশে ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে এদের বিরুদ্ধে জাগ্রত করতে হবে। তা হলেই আমাদের জাতিসত্তার অস্তিত্ব সুদৃঢ় হবে বলেছেন মহানগর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী।

Mohiuddin chw 20-02-2016

আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন|

AJM Nasir Uddin

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, ভাষার অধিকার জন্মগত। আমরা যখন মানুষের ৫টি মৌলিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, ও বস্ত্র দিয়ে শাস্তি ও প্রগতিকে প্রতিষ্ঠিত করতে পারবো। এই লক্ষ্য অর্জিত হলে বাংলাদেশ জঙ্গীবাদমুক্ত হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈমুদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, থানা আওয়ামীলীগের হারুনুর রশিদ, কাজী আলতাফ হোসেন, মহানগর শ্রমিক লীগের কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, মহানগর ছাত্রলীগের ইমরান আহমেদ ইমু। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম.এ. রশিদ, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, মহিলা সম্পাদিকা জুবাইদা নারগিস খান, সম্পাদক মন্ডলীর সদস্য আবু তাহের, ডা: ফয়সাল ইকবাল চৌধুরী, শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর, বখতিয়ার উদ্দিন, হাজী মো: এয়াকুব, সৈয়দ আমিনুল হক, নজরুল ইসলাম বাহাদুর, সাইফুদ্দিন খালেদ বাহার, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, ইঞ্জিনিয়ার বিজয় কিষান চৌধুরী, শেখ শহিদুল আনোয়ার, অমল মিত্র, আবদুল লতিফ টিপু, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জাফর আলম চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দসহ ১৬টি থানা, ৪৪ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগরীর পতেঙ্গায় ইয়াবাসহ আটক ৪ মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর পতেঙ্গা থানা এলাকার ১৫ নং জেটি ঘাট থেকে ৪১৩ পিস ইয়াবাসহ ৪ জনকে আট...
নগরীর সদরঘাটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ঝুট ব্যবসায়ী... মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর সদরঘাট থানার কামাল গেইট এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সম...
‘গোয়েন্দাগিরি করতে গেলে অত্যাধুনিক যন্ত্রপাতি লাগে’... মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চট্রগ্রাম : জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবে এক প্রকার নখ-দন্তহীন বাঘে প...
আজ শিরোপা জিতবে কে? "দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টুয়েন্টি ক্রিকেট" ২০১৬ মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম।।  মাহাবুবুল করিম : চট্টগ্রাম বিভাগীয় ক্র...
নগরীর ফিরোজশাহ কলোনিতে অবৈধ দখলদারের হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি... সোমবার, ১৪ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি এলাকায় গৃহায়ন ও গণপূর্ত বিভাগের উচ্ছে...



Leave a Reply