খালেদা জিয়াকে ১৩ এপ্রিলের মধ্যো হাজিরের নির্দেশ

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম

Khaleda  Zia

খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত।

মঙ্গলবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই আদেশ দেন।

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুই আবেদন হাইকোর্টে খারিজের ৫৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সোমবার প্রকাশিত হয়েছে। রায়ের কপি হাতে পাওয়ার দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

গত ৫ আগস্ট বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ সাত বছর আগের স্থগিতাদেশ প্রত্যাহার করে সংক্ষিপ্ত এ রায় ঘোষণা করেছিলেন। সংক্ষিপ্ত রায় ঘোষণার ছয় মাস পর ১৫ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

ঢাকা ও চট্টগ্রামে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে ‘গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো)’ ঠিকাদার হিসেবে নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। জরুরি ক্ষমতা আইনে করা মামলায় গ্যাটকো কোম্পানিকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতির অভিযোগ করা হয়।

মামলা হওয়ার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। এ মামলায় ২০০৮ সালের ১০ জুলাই খালেদা জিয়া, সাবেক ছয় মন্ত্রীসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় দুদক।

বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মতিউর রহমান নিজামীও এ মামলার আসামি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অনিয়ম-পক্ষপাতিত্ব করলে তাৎক্ষনিক ব্যবস্তা, সহিংসতা হলে রিটার্নিং ও আইনশৃঙ্খলা সদস্যরা দায়ী... ইউপি নির্বাচন প্রসঙ্গে সিইসি সোমবার, ২১ মার্চ ২০১৬  ২১:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ ...
‘নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, দুষ্কৃতিকারীও বটে : বিএনপি... সোমবার, ২১ মার্চ ২০১৬ ২০:৫৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম ইউপি নির্বাচন নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম-মহাসচিব রুহ...
প্রযুক্তিগত ঝুঁকি কমাতে সব ব্যাংকের সহযোগিতা চাইলেন গভর্নর... সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৯:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ...
মানহানি মামলায় জনকণ্ঠের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা... সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : মানহানি মামলায় জনকণ্ঠের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ আদালতে হাজি...
হাটহাজারিতে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১... সোমবার, ২১ মার্চ ২০১৬ ১৮:১৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম হাটহাজারিতে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১ চট্টগ্রাম: হাটহাজারী উপজেলায় অভি...



Leave a Reply

}(document, 'script', 'facebook-jssdk'));