ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিঠিতে চট্টগ্রামের ৭ জন

তিনজন সহ-সভাপতি পদসহ সাতটি পদে চট্টগ্রামের সাত মেধাবী ছাত্র

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

Bsl_logo

চট্টগ্রাম : বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

এর আগে, গতোকাল সোমবার বিকেলে তালিকা নিয়ে গণভবনে প্রবেশ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে অনুমোদিত কমিটির তালিকা ছাত্রলীগ এর নিজস্ব প্যাডে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো হয়|

গতোকাল সন্ধ্যায় অনুমোদিত ৩০১ সদস্যোর পূর্ণাঙ্গ কমিটিতে তিনজন সহ-সভাপতি পদসহ সাতটি পদে চট্টগ্রামের সাত মেধাবী ছাত্র (ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের) স্থান পেয়েছেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন গতোকাল মুঠোফোনে সিটিজিবার্তা২৪ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন হয়।

এর আগে গত বছরের ২৬ জুলাই রোববার বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে

সাইফুর রহমান সোহাগ সভাপতি ও

জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

‘সুপার ফাইভ’ কমিটির বাকি সদস্যরা হলেন-

সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক রানা,

এক নম্বর যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নাদিম এবং সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন।

নতুন পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রামের তিন সহ-সভাপতি হলেন বাঁশখালীর এরশাদুর রহমান চৌধুরী,

হাটহাজারীর আদিত্য নন্দী ও

মিরসরাইয়ের শাহাদাত হোসেন রাজন।

এরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

সহ সম্পাদক পদে চট্টগ্রামের সাতকানিয়ার জায়েদ বিন জলিল(তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র)

সম্পাদকীয় পদের মধ্যে উপ আইন বিষয়ক সম্পাদক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিয়াজ ইরফান চৌধুরী

উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ ও

উপ পাঠাগার সম্পাদকে ফারুক হোসেন স্থান পেয়েছেন।

নতুন কমিটিতে চট্টগ্রামের সাতজন নির্বাচিত হওয়ায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিব ও যুগ্ম আহবায়ক নুরুল আমিন এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, এই সাত মেধাবী ছাত্রের নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রামসহ পুরো চট্টগ্রামের ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান আরো শক্তিশালী হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অনিয়ম-পক্ষপাতিত্ব করলে তাৎক্ষনিক ব্যবস্তা, সহিংসতা হলে রিটার্নিং ও আইনশৃঙ্খলা সদস্যরা দায়ী... ইউপি নির্বাচন প্রসঙ্গে সিইসি সোমবার, ২১ মার্চ ২০১৬  ২১:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ ...
‘নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, দুষ্কৃতিকারীও বটে : বিএনপি... সোমবার, ২১ মার্চ ২০১৬ ২০:৫৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম ইউপি নির্বাচন নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম-মহাসচিব রুহ...
নগরীর হালিশহরে বহুতল ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত... সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আল আরাফাত, চট্রগ্রাম : নগরীর হালিশহর থানার আব্বাসপাড়া এলাকায় বহুতল ভবন থেকে পড়ে  এক শ্রমিক নিহত হয়েছেন।...
প্রযুক্তিগত ঝুঁকি কমাতে সব ব্যাংকের সহযোগিতা চাইলেন গভর্নর... সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৯:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ...
আগামীকাল জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে কবি রফিক আজাদ স্মরণ সন্ধ্যা... সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে আগামী ২২ শে মার্চ সন্ধা ৭ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালা...



Leave a Reply

}(document, 'script', 'facebook-jssdk'));