সোমবার, ১১ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : চলতি বছর সরকারিভাবে হজে যেতে জনপ্রতি খরচ পড়বে ৩ লাখ ৬০ হাজার টাকা। কোরবানি ছাড়া খরচ পড়বে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।
আজ মন্ত্রিসভায় অনুমোদিত হজ প্যাকেজ-২০১৬ থেকে এ তথ্য পাওয়া গেছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এ বছর হজযাত্রায় খরচ গত বছরের চেয়ে ছয় হাজার টাকা বেড়েছে। এবছর সরকারিভাবে হজে যাবেন ৫ হাজার। বেসরকারিভাবে যাবেন ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন।