সোমবার,২৯ ফেব্রুয়ারি,২০১৬
স্পোর্টস ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
এশিয়া কাপে বাংলাদেশের বোলিংয়ের মূল ভরসা মুস্তাফিজ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সহজাত পারফমেন্সে দেখা না গেলেও পরবর্তীতে আরব আমিরাত ও শ্রীলংকার সাথে জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে সামনে ম্যাচ গুলোতে তাকে পাওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
গত জিম্বাবুয়ে সিরিজে কাধেঁ পাওয়া চোট আবারও ভোগাচ্ছে এই কাটার স্পেশালিষ্টকে। অবশ্য তাকে না পেলেও আরেকজনকে নিয়ে ভাবতে হয়নি নির্বাচকদের। মুস্তাফিজের জায়গায় দলে ফিরেছেন সদ্য পুত্র সন্তানের বাবা হওয়া তামিম ইকবাল খান। রোববার তামিম-আয়েশা জুঁটি তাদের প্রথম সন্তানের মুখ দেখেন। একদিন পরেই আজ(সোমবার) দেশে ফিরেন তামিম। বিকেলে দলের সাথে হালকা অনুশীলনও করেছেন এই দেশ সেরা ওপেনার।
