সিটিজিবার্তা২৪ডটকম অনলাইনে সরাসরি দেখুন বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের খেলা
মাইক্রোমেক্স এশিয়া কাপে টি২০ তে নিজেদের চতুর্থ ম্যাচে আজ বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচেই দারুণ ভাবে ম্যাচে ফিরে আসে। সংযুক্ত আরব আমিরাত ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগাররা পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলে আসতে পারে কয়েকটি পরিবর্তন। বাংলাদেশের তরুণ পেস বোলার মুস্তাফিজুর রহমান চোটের কারণে বুধবারের ম্যাচে থাকছেন না। অন্যদিকে দলে ফিরেছেন হার্ডহিটার তামিম ইকবাল। সদ্য বাবা হওয়া তামিম দুই দিন আগেই সন্তানের মুখ দেখে ঢাকায় ফিরেছেন।
আজ জিতলেই দ্বিতীয় বারের মত এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ । আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি ।
সিরিজের সব কয়টি খেলা যে সকল টিভি চ্যানেল সম্প্রচার করবে সেগুলোর মধ্যে আছে দেশি চ্যানেল গাজী টিভি এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টস । অনলাইনে প্রবাসীদের সুবিধার্থে খেলাটি অফিসিয়ালি ওয়েবসাইটে সম্প্রচার করবে র্যাবিট হোল বিডি ।
ইতিমধ্যে ম্যাচের টস সম্পন্ন হয়েছে। টসে জিতে পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন|
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, আরাফাত সানি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন , আল আমিন ইসলাম, তাসকিন আহমেদ, তামিম ইকবাল।
পাকিস্তান দলঃ সারজিল খান, মোহাম্মাদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, সরফরাজ আহমেদ(উইকেট কিপার), শাহীদ আফ্রিদি(অধিনায়ক), আনোয়ার আলি, ওহাব রিয়াজ, মোহাম্মাদ আমির, মোহাম্মাদ ইরফান।
আর মোবাইল থেকে দেখতে চাইলে নিচের লিঙ্ক থেকে খেলা দেখতে পারবেন ঝামেলাহীন ভাবে ।

