দখিণা আন্তঃবিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬
মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : আগামী ৫ই মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে দখিণা আন্তঃবিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট এর দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।
আজ বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির বৈঠকে ঘোষিত ১৬ সদস্যের চূড়ান্ত দলের পাশাপাশি ৫জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
আন্তঃ বিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেট টুর্নামেন্টে আগামী ৬ই মার্চ নিজেদের প্রথম ম্যাচে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিপক্ষে মাঠে নামবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য এই টুর্নামেন্টে প্রথম আসরে রানার আপ হয় তারা।
১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডঃ
পংকজ বিশ্বাস (অধিনায়ক ) ,ফাহাদ বিন হক (সহ অধিনায়ক),সাব্বির হোসেন ,এস এম ফারহান ,তানভীর আহমেদ সানিফ,রানা দাস,প্রনয় বডুয়া ,নাইম উদ্দিন,মনজুরুল ইসলাম রিপ্ত ,ওমর ফারুক চৌধুরী,মোয়াজ্জেম হোসেন,ইমদাদুল ফারহান ,শুভ আইচ,নাইবউদ্দিন শাহ ,কাইসারুল আলম,জুলহাস সাগর।
স্ট্যান্ডবাইঃ শাহবাজ হোসেন,মোহাম্মদ আকাশ,আইয়াজ বিন সিদ্দিক,রায়হানুল আকরাম সাজু, আকতার ফারুক
কোচ: রিয়াজ রোমেল
সিটিজিবার্তা২৪ডটকম/প্রি:বি/এমকে

