রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্রগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বন গবেষণাগার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল (৩৫) নামে এক ফরেষ্ট কর্মচারি গুরুতর আহত হয়েছেন।
রোববার রাত ৮টা ৪০ মিনিটের দিকে বন গবেষণাগার বিদ্যালয়ের মাঠে তিনি ছুরিকাঘাত হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গির আলম বলেন, বন গবেষণাগারের কর্মচারি ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
পাঁচলাইশ মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
