বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান্নোয়নে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে মহালছড়া সরকারি প্রথমিক বিদ্যালয়’র মাঠ প্রাঙ্গনে মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সহযোগিতায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি প্রীতিময় দেওয়ান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মামুন কবির, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলী রাণী দাশ, মহালছড়া সরকারি প্রথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপুরা, সনাক’র সদস্য ও শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, সনাক’র সদস্য ও নারী নেত্রী শেফািলকা ত্রিপুরা।
এছাড়াও টিআইবি-সনাক খাগড়াছড়ির সহ-সভাপতি মো: জহুরুল আলম, টিআইবি-খাগড়াছড়ির এরিয়া ম্যানেজার তৌহিদুল ইসলাম, সহকারী ম্যানেজার(অর্থ ও প্রশাসন) অনুপ কুমারসহ এলাকার ছাত্র/ছাত্রী ও অভিভাবক, গন্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন । শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি বক্তব্যে কংজরী চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে খাগড়াছড়িতে পূর্ণাঙ্গ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিচ্ছেনা মন্ত্রণালয়। এতে করে শিক্ষক নিয়োগ কার্যক্রম ব্যাহত হয়েছে। ইতোমধ্যে আন্তরিক প্রচেষ্ঠায় আইনী ও প্রশাসনিক জটিলতা দু’টিই সমাধান হয়েছে। আগামী এপ্রিল মাস নাগাদ প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রম চালু করা হবে। এসময় প্রধান অতিথি পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী আগামী অর্থবছরে মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উন্নয়ন বরাদ্দে অন্তর্ভুক্ত করে অবকাঠামোগত উন্নয়ন করা হবে বলে আশ্বাস দেন। পরে ২০১৫সালের বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফলকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে ইংলিশ এ্যাকশন প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশনা করা হয়|

