শিরোনাম

                                                                                

সিগারেট জব্দের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের

বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

সিগারেট জব্দের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা সিগারেট জব্দের ঘটনায় সিএন্ডএফ প্রতিষ্ঠান ফোর স্টার ট্রেডিং কোম্পানির কর্মকর্তা ও আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশন ‍লিমিটেডের পরিচালনা পর্ষদকে আসামি করে চোরাচালান আইনে মামলা করছে কাস্টমস কর্তৃপক্ষ।

দিবাগত রাত তিনটার দিকে কাস্টমস কর্তৃপক্ষের রাজস্ব কর্মকর্তা মামুন মিয়া বাদি হয়ে নগরীর বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

আসামিরা হলেন-সিএন্ডএফ প্রতিষ্ঠান ফোর স্টার ট্রেডিং কোম্পানির প্রোপাইটর কামির হোসাইন, কর্মচারি কাইয়ুম হোসেন ও মো.জসিম। এছাড়া আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে আসামি করা হয়েছে। এর মধ্যে কাইয়ুম ও জসিম গ্রেপ্তার আছেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই সাজ্জাদ কামাল বলেন, ‘বন্ড সুবিধার অপব্যবহার করে সুতার বদলে দামি সিগারেট আনার ঘটনায় চোরাচালান আইনে চারজনকে আসামি করে মামলা করছে কাস্টমস কর্তৃপক্ষ। মামলায় আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশনের পরিচালনা পর্ষদকে আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে বুধবার শতভাগ সুতি সুতা আমদানির নামে সাভারের জিরাবো এলাকার জেনেটিক ফ্যাশন ‍লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আরব আমিরাত থেকে বিদেশি সিগারেটগুলো আমদানি করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কায়িক পরীক্ষার সময় বিষয়টি নিশ্চিত হয়ে কন্টেইনারটি জব্দ করে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। এতে ইজি ও মন্ড ব্যান্ডের ২৮৮ কার্টন সিগারেট ছিলো। চালানটি খালাসের দায়িত্বে ছিলো সিএন্ডএফ প্রতিষ্ঠান ফোর স্টার ট্রেডিং কোম্পানি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ভ্যাটের বকেয়া ৭০০ কোটি টাকা দিতে হবে যমুনা গ্রুপকে... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : রাজস্ব ফাঁকি দিয়ে সুপ্রিম কোর্টে গিয়েও রক্ষা নেই। ২০ বছর আগে আর পরে। সরকারের টাকা দিতে হবে!! ১৯৯৬ সাল...
নগরীতে বৈশাখী টিভির তিন সাংবাদিক দুর্বৃত্তদের হামলার শিকার... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : নগরীতে বেসরকারী টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির তিন সাংবাদিক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আহ...
ইসলাম ও নবীকে নিয়ে কটূক্তি ফৌজদারি অপরাধ : আইজিপি... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : জঙ্গিবাদ একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ধর্মের বিরুদ্...
রাষ্ট্রধর্ম নিয়ে করা রিটের মামলার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই : বদরুদ্দীন উমর... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : রাষ্ট্রধর্ম নিয়ে করা রিটের সঙ্গে নিজের কোনও সম্পর্ক নেই বলে বিবৃতি দিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপ...
এমপি বদির শাস্তি ও আটক ছাত্রলীগ নেতাদের মুক্তি দাবী সম্পাদক ইমরুল রাশেদ... রোববার, ২৭ মার্চ ২০১৬ প্রেস বিজ্ঞপ্তি  || কক্সবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ সিটিজিবার্তা২৪ডেস্ক : এমপি বদির শাস্তি ও আটক কৃ...



Leave a Reply