বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্রগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর সিজল কারখানাকে ১০০০০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ০৩.৩০ মিনিটের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃতে ডাবলমুড়িং থানাধীন হাজিপাড়া এলাকার সিজল কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সিটিজিবার্তা২৪ডটকমকে জানান, সিজল কারখানায় অনেক দিনের পুরনো নোংরা মিষ্টির রস ব্যবহার করা হচ্ছিল। কারখানা কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে পেরে পুরনো রসগুলো গোডাউনে লুকিয়ে ফেলে। পরে সেখান থেকে তিন ড্রাম রস জব্দ করা হয়। এসময় মালিক কোন সদুত্তর দিতে পারেন নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এসময় পোড়া তেল কড়াই থেকে জব্দ করা হয় এবং ২ মন পচা পুরান ব্যবহার করা মিস্টির রস এবং ১ মন পচা মিস্টি নালায় ফেলে ধ্বংস করা হয়।
