শিরোনাম

                                                                                

ঢামেক থেকে শিশু চুরি করতে গিয়ে নারী আটক

শুক্রবার, ৪ মার্চ, ২০১৬

শিশু চুরি করতে গিয়ে নারী আটক

সিটিজিবার্তা২৪ডটকম : (ঢামেক) ঢাকা মেডিকেল কলেেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে এক রোগীর শিশুকে চুরি করার সময় পলি আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি শাহবাগ থানায় আছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আয়শা আক্তার নামে ১৮ মাস বয়সী শিশুটির বাবা মাসুদ দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে বার্ন ইউনিটের পঞ্চম তলার ৫২৫নং ওয়ার্ডের ১৬নং বেডে চিকিৎসাধীন। সঙ্গে স্ত্রী রেহানা বেগমও থাকছেন।

পলি আক্তার অনেক দিন থেকেই ওই ওয়ার্ডে গিয়ে তাদের সঙ্গে দেখাসাক্ষাৎ করেন, শিশুটিকে আদর করেন, এভাবে তাদের মধ্যে বেশ খাতির জমে যায়। তেমনি শুক্রবার ৫টার দিকে এসে মাসুদ ও রেহানার সঙ্গে গল্প জমান। এসময় রেহানা কাজে বাইরে যান এবং মাসুদ যান বাথরুমে। কিন্তু তারা ফিরে এসে দেখেন বাচ্চাটি নেই, পলিও নেই। হইচই শুরু করলে পাশের বেডের লোকজন বলে, ওই মেয়েটা যে আপনাদের আত্মীয় হয় নাকি, শিশুটিকে নিয়ে গেছে।

তখন রেহানা চিৎকার করতে করতে নিচে নামতে থাকেন। এসময় দায়িত্বরত আনসার সদস্য মনির হোসেন পলিকে নিচতলায় শিশুসহ আটক করে পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হকের কাছে সোপর্দ করেন। পরে তাকে এখন শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

শিশুটিকে নিয়ে কেন পালাচ্ছিলেন? এ প্রশ্নে পলি আক্তার বলেন, ‘আমি পালাইনি, আবার দিয়ে আসতাম।’

এখানে হাসপাতালে কেন এসেছেন জানতে চাইলে বলেন, নতুন ভবনের ৭০১ ওয়ার্ডে আমার আত্মীয় আছে, নাম মোসলেম। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে মোসলেম নামে কেউ নেই।

পলির গ্রামের বাড়ি যশোরের চৌগাছার পুর্বপাড়া গ্রামে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ভাইস অ্যাডমিরাল থেকে অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান নিজামউদ্দিন আহমেদ। রোববার প্রধানমন...
এমপি বদির শাস্তি ও আটক ছাত্রলীগ নেতাদের মুক্তি দাবী সম্পাদক ইমরুল রাশেদ... রোববার, ২৭ মার্চ ২০১৬ প্রেস বিজ্ঞপ্তি  || কক্সবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ সিটিজিবার্তা২৪ডেস্ক : এমপি বদির শাস্তি ও আটক কৃ...
হ্নীলায় আ’লীগের আনোয়ার, হোয়াইক্যংয়ে জামায়াতের আনোয়ারী চেয়ারম্যান নির্বাচিত... টেকনাফ ইউপি নির্বাচন ২০১৬ রোববার, ২৭ মার্চ ২০১৬    ১৯:১৬ ঘন্টা নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম নুর আহম্মদ আনোয়ারী ও এস কে আনোয়ার চেয়ার...
‘মাদকমুক্ত’ সমাজ গড়তে কাজ করছে র্র্যাব... রোববার, ২৭ মার্চ ২০১৬ র্র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্র্যাব) সিটিজিবার্তা২৪.কম : অপরাধের মূলে রয়েছে মাদক। মাদকের বড় চালানের জন্য বিশাল অঙ্কে...
বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল চট্টগ্রাম : বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজ, আর মাঝে বৃত...



Leave a Reply