চুলে শ্যাম্পু করার পরেও তেলতেলে ভাব?

ctgbarta24.com
Share

মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

গরমের দিনে একটু কাজ করতে গেলেই গলদঘর্ম অবস্থা। তাছাড়া বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হলেও একই অবস্থা হয়। প্রতিদিন শ্যাম্পু করেও চুলে থাকে তেলতেলে ভাব। চুল যেন ঠিকভাবে পরিষ্কারই হতে চায় না। মাথায় হাত দিলে নখ ভরে আসে ময়লা। ময়লার কারণে মাথার ত্বক চুলকায়, সব সময় ভেজা থাকে আবার চুলও ঝরতে থাকে। অপরদিকে চুল দিন দিন রুক্ষ্ম হয়ে যায়। অথচ, এসব সমস্যা থেকে সহজেই রক্ষা পেতে নিতে পারেন ঘরোয়া কিছু ব্যবস্থা।

– দুটি পাতিলেবুর রস আর দুই কাপ বিশুদ্ধ পানি একসঙ্গে মিশিয়ে রেখে দিন। প্রতিবার শ্যাম্পু করার পর চুল ভালো করে মুছে মিশ্রণটি চুলের গোড়ায় লাগাতে হবে। পাঁচ মিনিট রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন চুলের গোড়ার তেলতেলে ভাব দূর হয়ে গেছে।

– আপেল সিডার ভিনেগার তৈলাক্ত চুলের জন্য খুব উপকারী। অল্প একটু পানিতে আপেল সিডার ভিনেগার মিশিয়ে তরল করে নিন। শ্যাম্পু করার পর এটা দিয়ে ভালো করে মাথা ধুয়ে নিন।

ঠিকমতো শ্যাম্পু না করার কারণেও চুলের তৈলাক্তভাব থেকে যায়। তাই তেল দেয়ার মতো করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত শ্যাম্পু লাগাতে হবে। পুরো চুলে দুই মিনিট ম্যাসাজ করুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার পর চুল ঝরঝরে করতে কন্ডিশনার ব্যবহার করতে পারেন। খেয়াল রাখতে হবে যেন কন্ডিশনার মাথার ত্বকে না লাগে। মাথার ত্বকে কন্ডিশনার লাগলে খুশকি হওয়ার আশঙ্কা থাকে।2016_03_22_11_56_50_uwIzpwIW9ALMuFfiHgVwcBeoJGsVUc_original

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

দাম্পত্য জীবনকে সুন্দর ও সুখী করতে করনীয়!... লাইফ স্টাইল ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৩০ এপ্রিল ২০১৬ প্রতীকি ছবি জীবনবৃত্তে পারস্পারিক ভালোলাগা থেকে জন্ম নেয় ভালোবাসা। আর ভালোবাসার...
নিশি মিয়া এবং রাজীব চৌধুরী জেনিফার আলম: আমরা অনেক সময়ই লেখকের বানানো চরিত্রের আড়ালে লেখক কে হারিয়ে ফেলি বা কখনো এমন হয় যে লেখক কেই আমরা সেই চরিত্র হিসেবে চিন্তা করি। রাজীব চ...
একজন জুলহাজ মান্নান আর আপনার মোমবাতি একজন জুলহাজ মান্নান আর আপনার মোমবাতি বুধবার, ২৭ এপ্রিল ২০১৬ রনিয়া রহিম রনিয়া রহিম: আমি গতকাল কোথাও একটা জায়গায় বসে আছি, তখন আমার আশপাশে একটি স...
একজন উদ্যোক্তা এবং আলোকিত মানুষ কিরণ সাইফুল...   একজন উদ্যোক্তা এবং আলোকিত মানুষ কিরণ সাইফুল জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ২৪ এপ্রিল ২০১৬ একজন উদ্যোক্তা এবং আলোকিত সফল মানুষ...
রাগ করলে শরীরের কি কি ক্ষতি হয় শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ রাগ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম, লাইফ স্টাইল ডেস্ক : ব্যাক্তি জীবনে রাগ মানুষের স্বাভাবিক আবেগের মধ্যে একটি। তবে অতির...



Leave a Reply