আওয়ামীলীগ সরকার শ্রমবান্ধব : আ জ ম নাছির উদ্দীন

ctgbarta24.com
Share

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

রবিবার, ১ মে ২০১৬

আওয়ামীলীগ সরকার শ্রমবান্ধবঃ আ জ ম নাছির উদ্দীন

মহান মে দিবসে নগরীর ওয়াসা মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখছেন সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন|

চট্টগ্রাম ঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার শ্রমবান্ধব সরকার। এ সরকারের সময়ে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ সুবিধা বৃদ্ধি করে পরিবার পরিজন নিয়ে সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে তা ধাপে ধাপে বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন , শোষণমুক্ত সমাজ ও দেশ গড়া মহান মুক্তিযুদ্ধের অঙ্গিকার ও বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বলে মন্তব্য করেছেন আজ রবিবার (১ মে) সকালে নগরীর ওয়াসা মোড়ে হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

মেয়র বলেন, মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের কাছে তাৎপর্যপূর্ণ দিবস। ১৩০ বছর আগের চেয়ে বর্তমানে টেকনোলজি, শিল্পের অবস্থা, শ্রমিক শ্রেণির ধ্যান ধারনা থেকে আজকের প্রেক্ষাপট ভিন্ন। এই ভিন্নতা বিবেচনায় এনে মে দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে ট্রেড ইউনিয়ন নেতাদের অধিকার আদায়ের কর্তব্য নির্ধারন করতে হবে।

তিনি বলেন, শ্রমিক শ্রেণি শুধু উৎপাদন ব্যবস্থারই অংশ নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের অন্যতম কারিগর। মেয়র বর্তমান সময়ে কাঙ্খিত উৎপাদন ও উন্নয়নের ক্ষেত্রে মালিক শ্রমিকদের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কাজল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন সদস্য ফোরামের সভাপতি নুর মোহাম্মদ ইলিয়াছ।

জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মো.সফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনিল সরকার, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর নাজমুল হক ডিউক, বন্দর সিবিএ এর সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সফি, ব্যবসায়ী জিল্লুর রহমান রায়হান, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলী আকবর সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

দুই যুগ পর শিবির অধ্যুষিত এলাকায় ছাত্রলীগের কমিটি... সিটিজিবার্তা২৪ডটকম, বিজ্ঞপ্তি মঙ্গলবার, ৩ মে ২০১৬ চট্টগ্রাম মহানগরীতে শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত চকবাজারে দীর্ঘ দুই যুগ পর ছাত্রলীগে...
আটককৃত জঙ্গীদের হামলার টার্গেটে ছিল মন্ত্রী, সংসদ, গণমাধ্যম, ব্যক্তিসহ আরো অনেকে... সিটিজিবার্তা২৪ডটকম,  জাতীয় ডেস্ক মঙ্গলবার, ৩ মে ২০১৬ আটককৃত ৮ জঙ্গীদের হামলার ১৩ স্থানের তালিকা। চট্টগ্রাম : বাংলাদেশী গ্রেফতারকৃত আট জঙ্গি ...
চট্টগ্রামে মোটেল সৈকত উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩ মে ২০১৬ চট্টগ্রাম পর্যটন মোটেল সৈকত চট্টগ্রাম: বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের নতুন স্টেষনের ...
বাংলাদেশে বড় ধরনের হামলার পরিকল্পনা: সিঙ্গাপুরে আটক ৮, ঢাকায় ৫... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বাংলাদেশে বড় ধরনের হামলার পরিকল্পনা: সিঙ্গাপুরে আটক ৮, ঢাকায় ৫ মঙ্গলবার, ৩ মে ২০১৬ সিঙ্গাপুরে আটক ৮ বাংলাদ...
মহিউদ্দিন-নাছিরের ‘বাকযুদ্ধে’, উদ্বিগ্ন আওয়ামীলীগ নেতারা... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩ মে ২০১৬ চট্টগ্রাম ঃ নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ...



Leave a Reply