স্বস্তির বৃষ্টির সাথে কাল বৈশাখী

ctgbarta24.com
Share

জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম

রবিবার, ১ মে ২০১৬

স্বস্তির বৃষ্টির সাথে কাল বৈশাখী

বৃষ্টি

কয়েকদিনের তাপদাহের পর রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। তবে বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত হচ্ছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ থেকে ধেয়ে আসা বজ্রসহ মেঘমালা। তা দেশের পূর্ব-মধ্যাঞ্চল দিয়ে ঢুকে ক্রমশ পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবেই দেশে কালবৈশাখী ও ঝড়ো বৃষ্টি হচ্ছে।

সকাল থেকে প্রচন্ড তাপপ্রবাহ এবং দুপুরের পর থেকে আকাশে একটু একটু মেঘ জমলেও সন্ধ্যার আগে হঠাৎ করেই অন্ধকারে ছেয়ে যায় চারিদিক। এরপর শুরু হয় ঘূর্ণিঝড় তারপর নামে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হয়েছে। এ সপ্তাহে এমন ঝড়ের সঙ্গে বৃষ্টি আরো হতে পারে।

রবিবার (১ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হঠাৎ করেই রাজধানীতে বৃষ্টি শুরু হলে মুহূর্তেই যেন মানুষের মনে স্বস্তি ফিরে আসে। কাঠফাটা গরমে ঘামে নেয়ে বাড়ি ফেরার পরিবর্তে আজ অনেকেই ভেজা শরীরে ঘরে ফিরবেন- এমনটি ভেবেই অনেককে উল্লসিত দেখা গেছে।

অথচ মাত্র কয়েক ঘণ্টা আগেই দুপুরের দিকে রমনার নির্জন আমের ছায়ায় বসেছিলেন প্রেমিকযুগল। আগের দিন থেকেই শ্রমিক দিবসের ছুটিতে সারা দিন ঘুরে বেড়ানোর কথা ছিল। কিন্তু সকালের সূর্য মাথার উপরে উঠার সঙ্গে সঙ্গেই তাদের পরিকল্পনা এলোমেলো করে দিতে থাকে প্রখর তাপদাহ। তারপর কী আর করা! সব ঘোরাঘুরি বাদ দিয়ে নির্ভার হয়ে বসে পড়লেন বৃক্ষের শীতল ছায়ায়।

এ শুধু প্রেমিকযুগলের ক্ষেত্রেই নয়, গত কয়েকদিন যাবত দেশে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করায় প্রখর গরমে অতিষ্ট হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিশেষ করে রাজধানী ঢাকায় যাদের বাস তাদের কথা তো বলার অপেক্ষাই রাখে না। চারপাশের দেয়ালবদ্ধতায় নগরবাসীর প্রায় সেদ্ধ হওয়ার উপক্রম।

প্রখর তাপদাহে যখন গোটা দেশ জ্বলছে ঠিক তেমনই সময়ে অপেক্ষার অবসান হলো। রাজধানীতে এক পশলা বৃষ্টি যেন ক্ষণিকের স্বস্তি দিয়ে গেলো গরমে হাহুতাশ নগরবাসীকে। তবে টানা বৃষ্টি পরক্ষণেই নগরবাসীর মনে জলাবদ্ধতার জ্বালা ধরাতে পারে- এমন ভাবনাও স্বাভাবিকভাবেই আসছে অনেকের মনে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আটককৃত জঙ্গীদের হামলার টার্গেটে ছিল মন্ত্রী, সংসদ, গণমাধ্যম, ব্যক্তিসহ আরো অনেকে... সিটিজিবার্তা২৪ডটকম,  জাতীয় ডেস্ক মঙ্গলবার, ৩ মে ২০১৬ আটককৃত ৮ জঙ্গীদের হামলার ১৩ স্থানের তালিকা। চট্টগ্রাম : বাংলাদেশী গ্রেফতারকৃত আট জঙ্গি ...
কুয়েতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা... মঙ্গলবার, ০৩ মে ২০১৬  সিটিজিবার্তা২৪ডটকম : কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহকে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ...
চট্টগ্রামে মোটেল সৈকত উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩ মে ২০১৬ চট্টগ্রাম পর্যটন মোটেল সৈকত চট্টগ্রাম: বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের নতুন স্টেষনের ...
বাংলাদেশে বড় ধরনের হামলার পরিকল্পনা: সিঙ্গাপুরে আটক ৮, ঢাকায় ৫... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বাংলাদেশে বড় ধরনের হামলার পরিকল্পনা: সিঙ্গাপুরে আটক ৮, ঢাকায় ৫ মঙ্গলবার, ৩ মে ২০১৬ সিঙ্গাপুরে আটক ৮ বাংলাদ...
মহিউদ্দিন-নাছিরের ‘বাকযুদ্ধে’, উদ্বিগ্ন আওয়ামীলীগ নেতারা... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩ মে ২০১৬ চট্টগ্রাম ঃ নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ...



Leave a Reply