করিম সিদ্দিকীকে হত্যার বিচার দাবীতে আজ সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি পালন

ctgbarta24.com
Share

সোমবার, ০২ মে এপ্রিল ২০১৬

kormo birotiসিটিজিবার্তা২৪ডটকম : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার বিচার দাবীতে আজ সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন।

গত ২৩শে এপ্রিল অধ্যাপক সিদ্দিকীকে গলা কেটে হত্যা করা হয়।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করেছেন যে কয়েক মাস আগেই শিক্ষকদের পে স্কেলে গ্রেড বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে তাদের যতটা সোচ্চার দেখা গেছে সহকর্মী হত্যার ঘটনায় তাদের ততটা জোরালো ভূমিকা দেখা যায়নি।

ঘটনার এতদিন পর কর্মসূচি কেন জানতে চাইলে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “আমরা ঘটনার তিন-চারদিন পরেই ফেডারেশনের মিটিং করে বিশ্ববিদ্যালয়গুলোতে মানববন্ধন করেছি। এরপর আসলে বিভিন্ন ছুটি ছিল। ৩৭ টি বিশ্ববিদ্যালয়ে যেন একযোগে আমরা কর্মসূচি পালন করতে পারি সেজন্য সবার সাথে কথা বলেই আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি”।

সোমবার কর্মবিরতির পর মঙ্গলবার শিক্ষক ফেডারেশনের নেতারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদ সম্মেলনে যোগ দেবেন বলে জানান অধ্যাপক আহমেদ।

“অন্যান্য ঘটনাগুলোর মত এটার বিচারকার্যটা যেন বিচারহীনতায় পরিণত না হয়, এটা আমরা শক্তভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে তাকেও বলবো”।

অধ্যাপক আহমেদ বলেন, শিক্ষক সমিতি ফেডারেশন এই হত্যার ঘটনাটিকে রাজশাহীর স্থানীয় কোন সমস্যা হিসেবে দেখছে না, বরং এ হত্যাকাণ্ডের ফলে সমস্ত শিক্ষকরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।

“এরকম চারটা ঘটনা হয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একটা ঘটনারও কিন্তু সুষ্ঠুভাবে বিচার আমরা দেখতে পাইনি। এখনতো কেউ তার চিন্তা-ভাবনা, মুক্তচিন্তা প্রকাশ করতে চাইলেই আড়ষ্ট হয়ে যাচ্ছে”।

“বিশ্ববিদ্যালয়গুলো যদি মুক্তচিন্তার ক্ষেত্র না হয়, অন্য কোথায় হবে?” প্রশ্ন করেন অধ্যাপক আহমেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিরও সভাপতি এবং আওয়ামী লীগপন্থী নীল দলের একজন নেতা।

“বিচারহীনতার সংস্কৃতিটাই আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে”। বলেন অধ্যাপক আহমেদ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

দুই যুগ পর শিবির অধ্যুষিত এলাকায় ছাত্রলীগের কমিটি... সিটিজিবার্তা২৪ডটকম, বিজ্ঞপ্তি মঙ্গলবার, ৩ মে ২০১৬ চট্টগ্রাম মহানগরীতে শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত চকবাজারে দীর্ঘ দুই যুগ পর ছাত্রলীগে...
একটি দেশ এভাবে চলতে পারেনা আহম্মেদ নওশাদ, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২ মে ২০১৬ শাবিপ্রবি : একজন শিক্ষক যিনি কিনা সংস্কৃতিমনা, তিনি নিজে সংগীত পছন্দ করতেন এবং সেতার বাজ...
প্রয়াত টুম্পা মেয়র মহিউদ্দিনের মেয়ে জানতামনা : ড. অনুপম... নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১ মে ২০১৬ প্রয়াত টুম্পা মেয়র মহিউদ্দিনের মেয়ে জানতামনা : ড. অনুপম চট্টগ্রাম: চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ব...
তিন উইকেটে ক্যাম্পাস চাই শিবির! বিশেষ প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৩০ এপ্রিল ২০১৬ তিন উইকেটে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ক্যাম্পাস আবারো দখলে নিতে চাই শিবির! চট্ট...
চট্টগ্রামে ছাত্রলীগের সড়ক অবরোধ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ ফাইল ছবি চট্টগ্রাম: নগরীর হাজী মোহাম্মদ মহসীন কলেজে বহিরাগত ছাত্রলীগে কর্মী...



Leave a Reply