আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী

ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা

UP-Nirbachon

চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী ৫৫০টি ইউপির মধ্যে ৩৭২টিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছে। আর ৫৮টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন সচিবালয়ের ব্যবস্থাপনা শাখার উপসচিব রাজিব আহসান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের ৪৭ জেলার ৬৩৯টি ইউপির মধ্যে ৫৫০টির ফলাফল তাদের কাছে পৌঁছেছে। এখনো বিভিন্নস্থান থেকে ফলাফল আসার অপেক্ষায় আছেন। আজ রাত অথবা আগামীকালের মধ্যে পুরো ফলাফল তারা হাতে পাবেন।

তিনি জানান, ৫৫০টি ইউপির মধ্যে ৯টিতে সহিংসতার কারণে কিছু কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। এই ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণ হবে। বাকি ৫৪১টি ইউপির মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ৩৭২টিতে, বিএনপি ৫৮টিতে, জাতীয় পার্টি ৩টিতে এবং জাতীয় পার্টি-জেপি ২টিতে, স্বতন্ত্র ১০৫টিতে এবং অন্যান্য ১টিতে জয়ী হয়েছে।

এ ছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী। যারা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আজ বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে বেগম জিয়ার বৈঠক করে... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৪ এপ্রিল ২০১৬   সোমবার   ১১:১৫   জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর জোটের শীর্ষ নে...
শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ... চট্টগ্রাম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩ এপ্রিল ২০১৬   রোববার   ২৩:০৫ টি-২০ বিশ্বকাপ ২০১৬ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মাহাবুবুল করিম : শেষ ওভার...
আট দফা দাবিতে উত্তাল চুয়েট ক্যাম্পাস প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩ এপ্রিল ২০১৬  রোববার  ২০:৪০ ঘন্টা আট দফা দাবিতে উত্তাল চুয়েট চট্টগ্রাম : সড়ক দুর্ঘটনায় চট্ট...
কাল খুলছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩ এপ্রিল ২০১৬  রোববার  ২০:৩৫ ঘন্টা দামপাড়া প্রিমিয়ার ক্যাম্পাস চট্টগ্রাম:  বানিজ্য অনুষদের বিদায়...
অপরাজনীতিও সোহেল হত্যাকারীদেরকে বাঁচাতে পারবে না... সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক আপডেট : ৩ এপ্রিল ২০১৬   রোববার  ২০:২৫ ঘন্টা সোহেল হত্যাকান্ড চট্টগ্রাম: সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে সো...



Leave a Reply