ফিলিপাইন যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ২ প্রতিনিধি

চুরি হওয়া অর্থ উদ্ধারে

অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

আপডেট : ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ১৯:৫৫  ঘন্টা

ফিলিপাইন যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ২ প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইন যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) দুজন প্রতিনিধি।

ফিলিপাইন সরকারের আগ্রহে অর্থ উদ্ধারের বিষয়ে সহায়তার জন্য ব্যাংকের প্রতিনিধি হিসেবে সে দেশে যাচ্ছেন এ দুই দায়িত্বশীল কর্মকর্তা।

সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা।

তিনি বলেন, ‘মূলত ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব হেড অব চ্যান্সেরি প্রভাস লামারংকে টাকা উদ্ধার সংক্রান্ত কাজে সহায়তা করতেই তারা সেখানে যাচ্ছেন।’

রোববার তারা ফিলপাইনের উদ্দেশে যাত্রা করতে পারেন। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে, তারা আজ শুক্রবার বা শনিবারও যেতে পারেন। তবে তদন্তকাজে নিরাপত্তার স্বার্থে প্রতিনিধিদলের সদস্যদের নাম প্রকাশ করছে না ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে বৃহস্পতিবার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংককে ৪৬ লাখ ডলার ফেরত দিয়েছে। এই অর্থ বুঝে নিতেই মূলত প্রতিনিধিদল ফিলিপাইন যাচ্ছে।

অপরদিকে বৃহস্পতিবার ফরাস উদ্দীনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সঙ্গে কথা বলেছেন প্রাক্তন দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনিন সুলতানা। দুপুরে তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে কমিটি। আবার পরীক্ষার জন্য কর্মকর্তাদের ল্যাপটপ জমা দেওয়ার সময় বাড়িয়ে ৭ এপ্রিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ... চট্টগ্রাম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩ এপ্রিল ২০১৬   রোববার   ২৩:০৫ টি-২০ বিশ্বকাপ ২০১৬ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মাহাবুবুল করিম : শেষ ওভার...
আট দফা দাবিতে উত্তাল চুয়েট ক্যাম্পাস প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩ এপ্রিল ২০১৬  রোববার  ২০:৪০ ঘন্টা আট দফা দাবিতে উত্তাল চুয়েট চট্টগ্রাম : সড়ক দুর্ঘটনায় চট্ট...
কাল খুলছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩ এপ্রিল ২০১৬  রোববার  ২০:৩৫ ঘন্টা দামপাড়া প্রিমিয়ার ক্যাম্পাস চট্টগ্রাম:  বানিজ্য অনুষদের বিদায়...
অপরাজনীতিও সোহেল হত্যাকারীদেরকে বাঁচাতে পারবে না... সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক আপডেট : ৩ এপ্রিল ২০১৬   রোববার  ২০:২৫ ঘন্টা সোহেল হত্যাকান্ড চট্টগ্রাম: সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে সো...
চতুর্থ ধাপে প্রার্থীদের তালিকা প্রকাশ করলো আ.লীগ... রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩ এপ্রিল ২০১৬   রোববার  ২০:১৮ ঘন্টা চট্টগ্রাম: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের জন্য দলী...



Leave a Reply