ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় দাবানলে
শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক : ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ইয়ারলুপ নামের গোটা একটি শহর। এরই মধ্যে ভস্মীভূত হয়েছে শহরটির জাদুঘরসহ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা। দাবানলে এখন পর্যন্ত শহরটির ৯৫ টি বাড়ি পুড়ে গেছে, নিখোঁজ হয়েছে ৩ জন।
আগুনের আঁচ এতোই বেশি যে দমকলকর্মীরা কাছেই ঘেষতে পারছে না। তীব্র বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখা উঠে যাচ্ছে ৫০ মিটার ওপর পর্যন্ত।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ফায়ারসার্ভিসের কমিশনার ওয়েইন গ্রেগসন জানান, দাবানলের মাত্রা অত্যাধিক হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আগুন নেভাতে গিয়ে তিন দমকল কর্মী আহত হয়েছে, ফায়ারসার্ভিসের একটি গাড়িও পুড়ে গেছে।

