শিরোনাম

বায়েজিদে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে পাষন্ড স্বামী

বুধবার, ২০ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

ctg-mapমাহমুদুল হাসান রাকিব, চট্রগ্রাম  : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছেন এক পাষন্ড স্বামীলাইলি বেগম নামের ওই গৃহবধূর শরীরের ৮০ শতাংশই আগুনে ঝলসে গেছে

বুধবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটার পর অভিযুক্ত স্বামী মো. ইউসুফকে আটক করেছে পুলিশ

আহত লাইলি বেগম তার স্বামী ইউসুফের সাথে বাংলাবাজারের গুলশান আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেনইউসুফ স্থানীয় একটি মাল্টিপারপাস কোম্পানীতে চাকরি করেন বলে জানা গেছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বলেন,পারিবারিক কলহের জের ধরে বাড়ির পেছনের পাহাড়ে ডেকে নিয়ে স্ত্রী লাইলি বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় স্বামী মো. ইউসুফখবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে আহত লাইলি বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনেনতিনি এখন হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঝলসে যাওয়া গৃহবধূ লাইলি বেগমের স্বামী ইউসুফকে ঘটনার ‍তিন ঘণ্টার মধ্যেই আটক করা হয়েছে

 




Leave a Reply