দৃষ্টিনন্দন সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠবে চট্টগ্রাম : আজম নাছির

সোমবার, ৮ ফেব্রয়ারি, ২০১৬
পরিবেশ সম্মতভাবে বাস্তবায়িত হবে সিটি গভর্নেন্স প্রকল্প

সিটিজিবার্তা২৪.কম  ||

Ctg-meyor-ajm-nasir

চট্টগ্রাম : সিটি গভর্নেন্স প্রজেক্ট এর পরিবেশ বিষয়ক ৩ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় বৈঠকে সিটি গভর্নেন্সের আওতায় দ্বিতীয় ধাপের ৪টি প্রকল্পের উপর পরিবেশ সংক্রান্ত প্রস্তাবনা তুলে ধরা হয়।

আজ সোমবার ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়রের অফিসে সিটি গভর্নেন্স প্রজেক্ট এর পরিবেশ বিশেষজ্ঞ টীমের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি গভর্নেন্স প্রজেক্ট এর পরিবেশ বিষয়ক ৩ সদস্য ড. কাজী আলমগীর কবির, কনসালটেন্ড মো. আসাদুজ্জামান চৌধুরী, পরিবেশ প্রকৌশলী মিসেস ফিরোজা করিম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম

এ সময় তারা জাইকার দ্বিতীয় ধাপের পরিকল্পনার অংশ পোর্ট কানেকটিং রোড প্রশস্তকরণ, সাগরিকা ওভারপাস, জাকির হোসেন রোড, রেল ক্রসিং ওভারপাস এবং নিউ মার্কেট ওভারপাস পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা এ সকল প্রকল্পের পাশাপাশি পরিবেশ সুরক্ষার স্বার্থে পাহাড় ধ্বসরোধ করা এবং নালা-নর্দমা নির্মাণের উপর নতুন প্রজেক্ট প্রণয়ন এবং বাস্তবায়নের উপর জোর দেন।

এদিকে দুপুরে পরিকল্পিত নগরায়ন বিষয়ে সৌজন্য সাক্ষাত করেন স্থপতি জেরিনা হোসেন ও সুভাষ বড়ুয়া। সাক্ষাতে তারা পরিকল্পিত নগরায়নের বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন।

এসময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, তার মেয়াদে চট্টগ্রামকে দৃশ্যমান পরিবর্তন করা হবে। দৃষ্টিনন্দন সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠবে চট্টগ্রাম। এ লক্ষ্যে মেয়র কর্পোরেট হাউস সহ সুন্দর মনের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।




One thought on “দৃষ্টিনন্দন সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠবে চট্টগ্রাম : আজম নাছির

Leave a Reply