শাহ আমানত বিমানবন্দরে বসানো হচ্ছে থ্রি ডি রাডার

সিটিজিবার্তা২৪.কম ডেস্ক ||

শাহ আমানত বিমানবন্দরে বসানো হচ্ছে থ্রি ডি রাডার

চট্টগ্রাম : দেশের আকাশে উড়োজাহাজ চলাচল শতভাগ নির্বিঘ্ন করতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বাধুনিক রাডার স’াপনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। আনসার ক্যাম্পের পাশে স’াপন করা হচ্ছে অত্যাধুনিক থ্রি ডি রাডার। রাডার স’াপনের জন্য ইতোমধ্যে শেড নির্মাণকাজ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ২০১৭ সালের মধ্যে রাডার স’াপন কাজ সম্পন্ন হবে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস’াপক উইং কমান্ডার রিয়াজুল কবীর গতকাল সোমবার সুপ্রভাতকে বলেন, ‘থ্রি ডি রাডার স’াপন হলে এটি দিয়ে আকাশসীমার ২০০ নটিক্যাল মাইল পর্যবেক্ষণ করা যাবে। নিরাপদ হবে দেশের আকাশসীমা ও বিমান চলাচল ব্যবস’া।’ এর আগে গত ডিসেম্বর মাসে জাপানের সংস’া জাইকা’র সাথে এ বিষয়ে চুক্তি সম্পন্ন হয় বলে জানান তিনি।

সূত্রটি জানায়, বিদ্যমান রাডার দিয়ে আকাশ সীমার মাত্র ২৫ নটিক্যাল মাইল পর্যবেক্ষণ করা যায়। অত্যাধুনিক রাডার না থাকায় বঙ্গোপসাগরে ওপর দিয়ে বিমান চলাচলের রুটের বড় একটি অংশ পর্যবেক্ষণ করা হচ্ছে ভারতের কলকাতা দমদম বিমানবন্দরে স’াপিত রাডার দিয়ে। থ্রি ডি রাডার স’াপন হলে শাহ আমানত বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে ওই অংশটিও বাংলাদেশের পর্যবেক্ষণের আওতায় চলে আসবে।
সিভিল এভিয়েশন উচ্চ পদস’ কর্মকর্তা এক কর্মকর্তা জানান, শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল আগের চেয়ে বেড়েছে। তাই ঢাকার মতো চট্টগ্রাম বিমানবন্দরকেও আধুনিক রাডার ব্যবস’াপনায় আনা হচ্ছে।

জানা গেছে, ২০১৩ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে সর্বাধুনিক রাডার স’াপন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছিল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
ওই প্রকল্পের কাজ প্রায় শেষের পথে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। শাহ আমানত বিমানবন্দরে থ্রি ডি রাডার স’াপন প্রকল্পের সম্ভাব্য ব্যয় ৫০০ কোটি টাকা। এ প্রকল্পের অর্থায়ন করছে জাপানি সংস’া জাইকা। জানা গেছে, শাহজালাল বিমানবন্দরে বিদ্যমান রাডার দিয়ে চলছে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। ওই রাডার দিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ পর্যবেক্ষণ করা হচ্ছে।

সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘পুরোনো রাডারের কারণে ঢাকার মতো শাহ আমানত বিমানবন্দরেও ঝুঁকির মধ্যে ওঠানামা করছে বিভিন্ন এয়ারলাইন্সের বিমান।’ দেশের আকাশসীমায় নিরাপদে ও নির্বিঘ্ন বিমান চলাচলের সুবিধা সৃষ্টির লক্ষ্যে শাহ আমানত বিমানবন্দরেও রাডার স’াপন করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, শাহ আমানত বিমানবন্দরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কোন রাডার নেই। যেটি আছে সেটি এয়ার ফোর্সের। এমনিতে শাহজালাল বিমানবন্দরে স’াপিত রাডার দিয়ে দেশের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণ করা হয়ে থাকে।

বর্তমানে শাহজালাল বিমানবন্দরে যে রাডার আছে। এটি দিয়ে দেশের আকাশসীমার ৮০ নটিক্যাল মাইল দূরের এবং আকাশে দশ হাজার ফুট ওপরে কোন বস’ বা এয়াক্রাফট দৃশ্যমান হয়না। থ্রি ডি রাডার স’াপন হলে ২০০ নটিক্যাল মাইল দূরের বস’ ওই রাডারে ধরা পড়বে।
জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাইমারি রাডারটি ১৯৮৪ সালে স’াপন করা হয়। আর সেকেন্ডারি রাডার স’াপন করা হয় ১৯৮৬ সালে। তখন এতে খরচ হয়েছিল ১৭ কোটি ৬৩ লাখ টাকা। পরে ১৯৮৭ ও ১৯৯৪ সালে রাডারটি আপগ্রেড করা হয়। তখন ব্যয় হয় ১৫ কোটি টাকা। এরপর আর কোনো বড় পরিবর্তন বা মেরামত করা হয়নি।

এর আগে ২০১১ সালের ২৯ মে সিভিল এভিয়েশনের রাডারের পর্যবেক্ষণ এড়িয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক অবৈধ অবতরণ করেছিল বেসরকারি বিমানসংস’া রূপসী বাংলা এয়ারলাইন্সের ভাড়া করা ফিলিপাইনের সাউথইস্ট এশিয়ান এয়ারলাইন্সের ১৯ আসনের একটি উড়োজাহাজ (লেট-৪১০ এয়ারক্র্যাফট, এমএসএন, ৮৭১৯০৯)।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ ঘটনায় পাইলট রেমুজ ভি সায়মানসহ উড়োজাহাজটি আটক করে। এ নিয়ে সেসময় তোলপাড় হয় বিমানবন্দর, সিভিল এভিয়েশন ও বিমান মন্ত্রণালয়ে। সে সময় প্রশ্ন উঠে বাংলাদেশের আকাশপথের নিরাপত্তা নিয়ে। রাডারের তীক্ষ্ণ পর্যবেক্ষণ এড়িয়ে কীভাবে উড়োজাহাজটি গোপনে অবতরণ করল ? এ নিয়ে বিমানবন্দরে নিয়োজিত সবক’টি সংস’ার কর্মকর্তারা হতবাক হন।

জানা গেছে, বিদ্যমান রাডারে দশ হাজার ফুট উচ্চতায় উড়ে যাওয়া উড়োজাহাজ ঢাকা বা চট্টগ্রামের এয়ার ট্রাফিক কনট্রোল টাওয়ারে দেখা যায় না। রূপসী বাংলার ভাড়া করা উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে যাত্রা শুরু করে মিয়ানমারের আকাশ অতিক্রমের পর ১০ হাজার ফুট উচ্চতায় উড়তে শুরু করে। এ উচ্চতায় উড়োজাহাজটি কক্সবাজার হয়ে চট্টগ্রামের আকাশে চলে আসে। যে কারণে পর্যবেক্ষণ রাডারে এয়ারক্রাফটটি ধরা পড়েনি।

এর আগে ১৯৯৫ সালে সিভিল এভিয়েশন সতর্ক থাকায় রাশিয়ান একটি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করেও পালাতে হয়েছিল। পরবর্তীতে ওই উড়োজাহাজ ভারতের পুরুলিয়ায় নাশকতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আকাশ হতে অস্ত্র নিক্ষেপ করে। ফলে বাংলাদেশেও এ ধরনের নাশকতামূলক অপতৎপরতা উড়িয়ে দেয়া যায় না বলেই মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা | সূত্র সুপ্রভাত বাংলাদেশ




One thought on “শাহ আমানত বিমানবন্দরে বসানো হচ্ছে থ্রি ডি রাডার

Leave a Reply