ব্রেকিং নিউজ

নড়াইলের ভারপ্রাপ্ত পৌর মেয়র মদসহ আটক

সোমবার, ২৪ আগস্ট, ২০১৫

Arrest_ctgbarta4_news_pic

file

 

যশোরনড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্তকে ভারতীয় মদসহ যশোর থেকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) দিনগত রাত পৌনে ১২টার দিকে যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি নড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এবং পৌর এলাকার মালেক সরদারের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেনাপোল থেকে মাইক্রোবাসে করে অস্ত্র ও ভারতীয় ফেনসিডিলের চালান যশোরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ শহরের চাঁচড়ায় চেকপোস্ট বসায়। পরবর্তীতে রাত পৌনে ১২টার দিকে সন্দেহজনকভাবে সাদা রংয়ের নড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামালের বহনকারী মাইক্রোবাসটি গতিরোধ করে তল্লাশি করে।

এসময় টু-টু বোরের রাইফেল ও দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে পুলিশের কাছে ভারপ্রাপ্ত মেয়র দাবি করেছেন, অস্ত্রের লাইসেন্স রয়েছে এবং ওই মদ জাস্ট নিজের রিলাক্সের জন্য।

পরবর্তীতে মদ ও অস্ত্রসহ রাত সাড়ে ১২টার দিকে মেয়র মোস্তফাকে থানায় নেওয়া হয় বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নড়াইল পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা জুলফিকার আলী নাশকতার মামলায় জেলে থাকায় গোলাম মোস্তফা ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। আর তাকে বহনকারী গাড়িটি পৌরসভার। প্রায় প্রতিদিন সন্ধ্যায় ওই গাড়িতে চড়ে ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা ‘বিশেষ কাজে’ ভারতীয় সীমান্ত এলাকা বেনাপোলে যাতায়াত করেন।