সোমবার,২৪ আগস্ট,২০১৫
জাতীয় ডেস্ক,সিটিজিবার্তা২৪.কম
নির্বাচন কমশনকে দেওয়া আয়-ব্যায়ের হিসাবে আয়ের চেয়ে ব্যায় বেশি দেখিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল(বিএনপি)।
আজ বেলা সাড়ে এগারটার দিকে বিএনপি’র চার সদস্যের একটি দল ইসি সচিব সিরাজুল ইসলামের কাছে আয়-ব্যায়ের প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে দেখা যায়, দলটি বিভিন্ন খাত থেকে ২,৮৭,৪৮,৫৭৪ টাকা,আর দলটি ব্যায় করেছে তিন কোটি ৫৩ লাখ ৩ হাজার টাকা।
বিএনপি চার সদস্যের প্রতিনিধিদের মধ্যে আমিনুল হক জানান,বিএনপি বিভিন্ন অনুদান,সদস্যদের মাসিক চাদা,সদস্য ফ্রম বিক্রির মাধ্যমে এই টাকা আয় করে,এবং যাতায়ত, কর্মচারীদের বেতন-ভাতা,অফিস খরচ ও বিভিন্ন অনুষ্টানে এই পরিমান টাকা ব্যায় করে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন,সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম,বিএনপির অ্যাকাউন্টস কর্মকর্তা ওমর ফারুক ও সেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম।
Ctgbarta24.com 24 hours Online News Paper