মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
বিনোদন ডেস্ক ঃ বলিউড সংগীতের সেনসেশন হানি সিং। তরুণ প্রজন্মের কাছে ইয়ো ইয়ো হানি সিং নামেই বেশি পরিচিত তিনি। তবে সময়টা খুব ভালো যাচ্ছে না এ তারকার। মাদকের সঙ্গে লড়ছেন হানি সিং।
বলিউডের গানে নিজের গায়কি প্রতিভা দিয়ে বিশেষ একটি জায়গা গড়ে নিয়েছেন হানি সিং। একটি প্রতিবেদনে জানা গেছে এ গায়ক ভারতের চন্ডিগড়ের একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
হানি সিং তার রিয়েলিটি শো ‘র স্টার’ থেকে হঠাৎ করে সরে যাওয়ার পর থেকেই নানা গুঞ্জন উঠতে থাকে। এমনকি জনসম্মুখেও অনেকদিন দেখা যায়নি তাকে। এরপর তার মাদক নিরাময় কেন্দ্রে অবস্থান সম্পর্কে জানান তার বন্ধু পাঞ্জাবী গায়ক জাসবীর জাস্সি।
জাসবীর আরো জানান, হানি সিংয়ের ম্যানেজার তাকে জানিয়েছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ‘চার বোতল ভদকা’ খ্যাত হানি সিং।
Ctgbarta24.com 24 hours Online News Paper
