বুধবার, ২৬ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম ঃ
চট্টগ্রামে বিএসআরএম স্টিলস লিমিটেডের ৭ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী।
এ সময় শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আকবর আলী জানান, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে ২ হাজার মিলিয়ন টাকা মূল্যের জিরো কুপন বন্ড বরাদ্দ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া ভবিষ্যতে শেয়ার হোল্ডারদের আরও সুযোগ-সুবিধা দেয়া হবে বলেও জানান তিনি।
Ctgbarta24.com 24 hours Online News Paper