বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
গিয়াস উদ্দিন ভূলু, সিটিজিবার্তা ২৪ডটকম
টেকনাফ ঃ বিজিবি’র হাতে বিভিন্ন সময়ে আটক প্রায় ৫৮ কোটি টাকা মুল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষ্যে ২৬ আগস্ট বুধবার সকাল ১১টায় টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ন মাঠে ‘মাদক চোরাচালান প্রতিরোধে করনীয় শীর্ষক এক আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক ল্যা,কর্ণেল আবুজার আল জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার এমএম আনিসুর রহমান পিএসসি।অনুষঠানে বক্তব্য রাখেন ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন। উপস্থিত ছিলেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ইব্রাহীম খাঁন, টেকনাফ থানার এসআই গোলাম কিবরিয়া, কাস্টম্স প্রতিনিধিসহ মিডিয়া কর্মীরা ।
বেলা সোয়া ১২টায় আনুষ্ঠানিকভাবে বিগত সময়ে জব্দকৃত ১৮লক্ষ ৭১হাজার ৩শ ৯০পিস ইয়াবা বড়ি, ২হাজার ১শ ৮৯লিটার বাংলা মদ,২৩হাজার ৫শ ৪৮পিস আন্দামান গোল্ড বিয়ার,১হাজার ৭শ ৪৩ক্যান ডায়াব্লু বিয়ার, ৩হাজার ২শ ১৯ বোতল ম্যান্ডেলা রাম মদ, ১হাজার ৩শ ৩২বোতল কান্ট্রি ড্রাইজিন, ৩শ৫৫বোতল গ্রান্ড মাস্টার, ২ বোতল গ্রান্ড রয়েল, ৮বোতল জান্স ঈগল,১২বোতল মায়ানমার মদ,১৬বোতল ক্লাসিক মদ,৫বোতল রেড লেবেল,২শ ৬১ক্যান ড্যাং ক্লাসিক,২বোতল গ্রান্ড রয়েল ওনজিক,৭৮বোতল ক্যাপ্টেন নং-৫, ৫বোতল জন্স মদ ও ২শ ৮০.৫০কেজি গাঁজা ধবংস করা হয়।
যার বাজার মূল্য ৫৭কোটি ৬৯লক্ষ ৯৪হাজার ৪শ ৫০টাকা বলে জানা যায়।
Ctgbarta24.com 24 hours Online News Paper


