শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইন, ইয়াবা, গাজা, ফেনসিডিল, ভারতীয় রুপি ও নগদ টাকাসহ তিনি নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান র্যাব।
চট্টগ্রাম নগরী থেকে দুইজন এবং কক্সবাজার থেকে অপর একজনকে আটক করা হয়।
চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহর থেকে ৩৮ কেজি গাজা, দুই হাজার ভারতীয় রূপী ও পাঁচ লক্ষ ৮৬ হাজার নগদ টাকাসহ দুই মহিলাকে আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার রাত আটটার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর এএসপি আমিনুল্লাহ বলেন, বৃহস্পতিবার রাতে এ এসপি শাহেদা সুলতানার নেতৃত্বে র্যাব-৭ এর একটি দল বন্দর থানা এলাকার মধ্যম হালিশহর আনন্দ বাজারের একটি বাসায় তল্লাশি চালিয়ে ৩৮ কেজি গাজা, পাঁচ লক্ষ ৮৬ হাজার নগদ টাকা, দুই হাজার ভারতীয় রূপি উদ্ধার করে । এ সময় শিখা দাশ(৪৮) এবং আলো দাশ (৩৮) নামে দুই মহিলাকে গ্রেফতার করা হয় ।
তারা উভয়ে স্বীতা নাথ দাশ নামের এক ব্যক্তির স্ত্রী বলে দাবি করেছে, জানান আমিনুল্লাহ।
এ এস পি আমিনুল্লাহ আরো জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে কক্সবাজার সদর থানার টেকপাড়া থেকে উষা রাখাইন (৩৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর অপর একটি দল।
এ সময় তার কাছ থেকে এক কেজি ছয়শ ২৫ গ্রাম হিরোইন, এক লক্ষ ৬৩ হাজার ইয়াবা, ছয় বোতল ফেন্সিডিল এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয় বলে জানান তিনি।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন