নাজমুল হুদার নেতৃত্বে “তৃণমূল বিএনপি” আত্মপ্রকাশ

শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

Grassroot_BNP_BG_528940035জান্নাতুল ফেরদৌস : বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে “তৃণমূল বিএনপি” নামের একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে দলের গঠনতন্ত্র, আদর্শ ও কাঠামো নিয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানান তৃণমূল বিএনপি’র আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা।

এসময় ত্রিশ দলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বা বাংলাদেশ জাতীয় জোটের চালিকাশক্তি হিসেবে তৃণমূল বিএনপি নেতৃত্ব দেবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিতে অরাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে দল হিসেবে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সেজন্য মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে তৃণমূল বিএনপি গঠন করা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline