শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম : প্রায় দুই মাস পরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। কিন্তু দেশের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নিজেদের নেত্রীর নিরাপত্তার নিয়ে উদ্বেগ জানিয়েছে দলটি। তাই খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে তার দল বিএনপি।
শুক্রবার বিএনপির পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়
লন্ডনে চিকিৎসা শেষে শনিবার বিকেল ৫টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
দলটির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাই বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা দলটির নেতাকর্মীরা উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে।’
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন