ইসলামিক স্টেটকে দমনে ফ্রান্সের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ

শনিবার, ২১ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

paris terroআন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসলামিক স্টেটকে দমনে ফ্রান্সের আনা একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।

এতে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে সিরিয়া ও ইরাকে আইএসের শক্ত ঘাঁটিগুলো ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কয়েক গুন বাড়ানোর কথা বলা হয়েছে এবং এজন্য যা যা করা প্রয়োজন তা করার কথা বলা হয়েছে।

গত সপ্তাহে প্যারিসে প্রাণঘাতী হামলার পর ফ্রান্স এই প্রস্তাবের খসড়াটি প্রণয়ন করে।

আইএস ওই হামলার দায়দায়িত্ব স্বীকার করে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline